Thursday, May 14, 2026

মোদি-শাহ কেন সাংসদদের মুখোমুখি হতে চান না, তোপ ডেরেকের

Date:

Share post:

সাংসদদের (Parliament) মুখোমুখি হতে চান না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷ এই ভাবেই মোদি-শাহকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien) ৷ মোদি ও শাহ কেউই সংসদে এসে বিরোধীদের বক্তব্য শোনার সময় পাননি বলে কটাক্ষ করেছেন ডেরেক ৷ ওবিসি বিলের মতো গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনার সময়ও মোদি-শাহ কীভাবে সংসদে অনুপস্থিত থাকলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ ৷
সরাসরি প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করে ডেরেক বলেছেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিলেন এই সময়ে ? আমাদের কথা শোনার জন্য তাঁরা কেন সংসদে ২-১ মিনিট উপস্থিত থাকার সময় পেলেন না ?

আরও পড়ুন- মুকুল কেন PAC চেয়ারম্যান? ”মামলা গ্রহণযোগ্য নয়”, হাইকোর্টে স্পষ্ট জবাব স্পিকারের

প্রাক্তন দুই প্রধানমন্ত্রী মনমোহন সিং ও এইচডি দেবগৌড়া আজ উপস্থিত থাকলেন এবং সক্রিয়ভাবে অধিবেশনে অংশগ্রহণ করলেন।
বিরোধীদের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে বিতর্ক চাইলেও তার সুযোগ দেওয়া হয়নি বলে তোপ দেগে ডেরেক বলেন, প্রথম দিন থেকে আমরা এই দাবি জানিয়ে এসেছি ৷ কেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ থেকে পালিয়ে বেড়ালেন ? আসলে তাঁরা সংসদের মুখোমুখি হতে চান না।

advt 19

 

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...