Tuesday, May 19, 2026

শুভেন্দুকে উপেক্ষা করে খেলেই ‘খেলা হবে’ দিবসকে মান্যতা দিলীপের

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর প্রশংসার পরের দিনই বল পায়ে মাঠে দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেদিনই আবার তৃণমূলের ‘খেলা হবে’ দিবস। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে রীতিমতো সাড়া পড়ে গিয়েছে। 15 অগাস্ট রাজভবনে চা-চক্রে মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) ও বিজেপির রাজ্য সভাপতি। সেখানে দিলীপ ঘোষের মর্নিংওয়াক এবং শরীরচর্চার তারিফ করেন মমতা। তিনি নিজেও যথেষ্ট হাঁটাচলা করেন। 16 তারিখ ‘খেলা হবে’ দিবসের ডাক আগেই দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কর্মসূচিকে যথেচ্ছ কটাক্ষ করেন বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল সেইসব কটাক্ষকে পাত্তা না দিয়ে ‘খেলা হবে’ দিবসের সকালে ফুটবল নিয়ে মাঠে নেমে পড়েছেন স্বয়ং বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আরও পড়ুন:ভয়াবহ ভিডিও: কাবুল ছাড়তে প্লেনের চাকায় সওয়ার, মাঝআকাশে পড়ে মৃত ২

বল পায়ে শুধু গা ঘামানোই নয়, রীতিমতো গোল করে ম্যাচ জেতালেন দিলীপ। এই দেখে তৃণমূলের (Tmc) অনেক নেতা বলছেন, “সকাল সকাল ‘খেলা হবে’ দিবসের সূচনাটা দিলীপদাই করে দিলেন”। রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রী প্রশংসায় শরীরচর্চা থেকে একেবারে খেলার মাঠে নেমে পড়লেন দিলীপ ঘোষ। পাশাপাশি শুভেন্দু সমালোচনাকে নস্যাৎ করে ‘খেলা হবে’ দিবসেই খেললেন দিলীপ। দেখা যাক আগে কী হয়।

advt 19

 

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...