Wednesday, May 13, 2026

বিনিয়োগকারী সংস্থার নতুন চুক্তিপত্র নিয়ে কী বলছে ইস্টবেঙ্গল ক্লাব?

Date:

Share post:

সোমবার সন্ধ্যাই ইস্টবেঙ্গল ( Eastbengal)ক্লাবে পৌঁছায় ইনভেস্টোর কোম্পানি শ্রী সিমেন্টের( Sree Cement) ফাইনাল চুক্তিপত্র। ইতিমধ্যেই সেই চুক্তিপত্র ক্লাবের তরফ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে লিগাল সেলের কাছে। যা দেখে সিদ্ধান্ত নেবেন লাল-হলদ কর্মকর্তরা। তবে সূত্রের খবর বিনিয়োগকারী সংস্থার নতুন করে পাঠানো চুক্তিপত্রে সমস‍্যায় লাল-হলুদ কর্তারা। যা দেখে তাদের মত সমস‍্যার সমধানই তো হল না।

সোমবারই ক্লাবের কাছে নতুন চুক্তিপত্র পাঠায় ইনভেস্টোর কোম্পানি। সেখানে তিনটি পয়েন্ট নিয়ে সমস‍্যায় ক্লাবকর্তারা। প্রথমত, যে কোন সময়ে সদস্যরা ক্লাবে ঢুকতে পারবে এবং কি নথিপত্র নিয়ে ঢুকবে তা নিয়ে সিদ্ধান্ত নেবে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন দ্বারা নির্মিত বোর্ড অফ ডিরেক্টরস। দ্বিতীয়ত, ক্লাব তাঁবুর যাবতীয় অধিকার থাকবে বোর্ড অফ ডিরেক্টরস ওপর। এবং তৃতীয়, ক্লাবের এন্টিটি এবং ক্লাবের নাম, রং, লোগো পরিবর্তনের ক্ষেত্রে সব সিদ্ধান্তই নেবে সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন দ্বারা নির্মিত বোর্ড অফ ডিরেক্টরসরা। যা দেখে একেবারে হতাশ ক্লাবের কর্মকর্তরা।

এদিন এখন বিশ্ববাংলা সংবাদকে এককর্তা বলেন, “যেই চুক্তিপত্র পাঠিয়েছে তা নিয়ে আর কিছু বলার নেই। আমরা হতাশ। আমাদের লিগাল সেলের পক্ষ থেকে সব দেখা হচ্ছে। তারপর আমরা সব সিদ্ধান্ত নেব।”

আরও পড়ুন:‘দেশের জন্য ব্যাট হাতে সাফল্য পেয়ে আমি গর্বিত’ : মহম্মদ শামি

 

Related articles

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...