Monday, March 16, 2026

পুরুলিয়াজুড়ে ১২টি নতুন রুট চালু করলেন মুখ্যমন্ত্রী, শুরু সরকারি পরিষেবা

Date:

Share post:

১২টি নতুন রুটে সরকারি বাস পরিষেবা পেতে চলেছেন পুরুলিয়ার মানুষ। বুধবার পানাগড় থেকে মোট ৩৮টি বাস রুটের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একইসঙ্গে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার উদ্যোগে মানবাজারে নির্মিত আধুনিক বাস ডিপো থেকে বৃহস্পতিবার বাস চলাচল শুরু হয়। যে রুটগুলিতে এখন বাস পরিষেবা থাকবে- কলকাতা, দিঘা, কৃষ্ণনগর, আসানসসোল, বর্ধমান, তারাপীঠ, খড়্গপুর। আপাতত ১২টি রুটে এই পরিষেবা চালু থাকবে। এতে উপকৃত হবেন যাত্রীরা।

আরও পড়ুন-উপনির্বাচনের দিন ঘোষণা না হওয়ায় কমিশনের বিরুদ্ধে এবার হাইকোর্টে জনস্বার্থ মামলা!

এ নিয়ে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মুখোপাধ্যায় বলেন, ‌এই ডিপো তৈরি হওয়ায় প্রচুর মানুষ উপকৃত হবেন। আপাতত করোনা বিধি মেনে কেবলমাত্র ৫০ শতাংশ যাত্রী নিয়েই বাসগুলি চলবে।‌ মনে করা হচ্ছে, জঙ্গলমহল এলাকায় এই বাস সার্ভিসের ফলে পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হল।

advt 19

 

spot_img

Related articles

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...

ভোট ঘোষণার রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের কর্মী

ভোট ঘোষণা হওয়ার পর সেদিন রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের (TMC worker) এক কর্মী। রবিবার রাতে দিনহাটার...

তৃষাণজিতের “জয় শ্রী রাম” পোস্ট ঘিরে তুমুল জল্পনা

রবিবাসরীয় নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ বঙ্গ রাজনীতিতে দামামা বাজিয়ে দিয়েছে। আর সেই সঙ্গে শুরু হয়েছে না না ইঙ্গিত ও...

অস্কার ২০২৬-এর ‘ইন মেমোরিয়াম’ বিভাগে নাম নেই ধর্মেন্দ্রর! ভারতীয় সিনেপ্রেমীদের মধ্যে অসন্তোষ

  বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম'। লস অ্যাঞ্জেলসে রবিবার রাতে হলিউড ছাড়াও বিভিন্ন দেশের...