Saturday, May 30, 2026

ভবানীপুরে উপনির্বাচনের দিন ঘোষণায় উত্তরবঙ্গ সফর বাতিল মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

30 সেপ্টেম্বর ভবানীপুরে (Bhabanipur) উপনির্বাচন (By-election)। শনিবার, দিন ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission)। আর এরপরেই উত্তরবঙ্গ সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। কারণ, সূত্রের খবর, ওই কেন্দ্র থেকে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তিনি।

আরও পড়ুন:শনিবার থেকে শুরু হলো বিশ্বভারতীর ফলপ্রকাশ এবং ভর্তি প্রক্রিয়া , ছাত্র বিক্ষোভও চলছে

13 তারিখ ওই কেন্দ্রে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ 16 সেপ্টেম্বর। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর বাতিল করা হয়েছে। রবিবার, থেকে পাঁচদিনের সফরে উত্তরবঙ্গ সফরের কথা ছিল। ৬ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরের জেলাগুলির সঙ্গে দফায় দফায় প্রশাসনিক বৈঠক করার সূচি করা ছিল। একইসঙ্গে সবুজ সাথীর দ্বিতীয় প্রকল্প, গজলডোবা-সহ একাধিক পর্যটন প্রকল্পেরও উদ্বোধন করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাওয়ায় সেটা সম্ভব নয়। সে কারণে এই সফর বাতিল করা হয়েছে।

advt 19

 

Related articles

বিধানসভায় স্বাক্ষর বিভ্রাট: অভিষেকের একের পর এক বাড়িতে পৌঁছাল CID

বিরোধী দলনেতার প্রস্তাবে স্বাক্ষর বিভ্রাটের জেরে তৃণমূল বিধায়কদের বাড়িতে গিয়েছেন সিআইডি-র তদন্তকারী আধিকারিকরা। এবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek...

রেড রোডের নামাজ থেকে সম্প্রীতি নষ্ট হয়েছে: FIR-এর আবেদন মমতার বিরুদ্ধে

শতাব্দী প্রাচীন রেড রোডের নামাজে ইতি পড়েছে নতুন বিজেপির সরকারের আমলে। তারপরে ২০২৫ সাল পর্যন্ত রেড রোডের নামাজ...

কালবৈশাখীতে নিম্নমুখী তাপমাত্রা, শনিতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস!

আলিপুর হাওয়া অফিসের (Alipore Weather Department) পূর্বাভাস সত্যি করে শুক্রবারের হঠাৎ কালবৈশাখী কলকাতার তাপমাত্রা একধাক্কায় কমিয়েছে প্রায় পাঁচ...

বাংলায় সার্ভাইকাল ক্যান্সারের টিকাকরণ কর্মসূচির উদ্বোধনে স্বাস্থ্যপরিষেবা নিয়ে বড় আপডেট মুখ্যমন্ত্রীর

মহিলাদের সার্ভাইকাল ক্যান্সারের প্রতিরোধে বড় পদক্ষেপ রাজ্য সরকারের (Govt of West Bengal) । শনিবার সকালে বিধাননগর মহকুমা হাসপাতাল...