Thursday, May 7, 2026

ফের ভারতীয় দলে করোনার থাবা, আক্রান্ত দলের এক সাপোর্ট স্টাফ

Date:

Share post:

ফের ভারতীয় দলে করোনার ( corona) থাবা। টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রীর( Ravi shastri), ভরত অরুণ( Bharat Arun), আর শ্রীধরের (R sreedhar) পর এবার করোনায় আক্রান্ত দলের এক সাপোর্ট স্টাফ। যদিও সেই সাপোর্ট স্টাফের নাম প্রকাশ করা হয়নি। যার ফলে পঞ্চম টেস্ট শুরুর আগের দিন বৃহস্পতিবার ভারতের অনুশীলন বাতিল করে দেওয়া হল। এই ঘটনা ভারতীয় শিবিরে চিন্তা বাড়িয়ে দিয়েছে। এমনকী সংশয় তৈরি হয়েছে ম্যাঞ্চেস্টারে শুক্রবার থেকে শুরু হতে চলা পঞ্চম টেস্ট নিয়েও। সূত্রের খবর পঞ্চম টেস্ট খেলতে রাজি নয় ভারতীয় দল। কারণ আক্রান্ত ওই সাপোর্ট স্টাফের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন ক্রিকেটাররা। সেই কারণে মাঠে নামতে চাইছেন না তাঁরা।

এদিন বিসিসিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার করোনা টেস্টে পজিটিভ এসেছে ভারতীয় দলের এক সাপোর্ট স্টাফের। ”

জানা গিয়েছে, রবি শাস্ত্রীদের করোনায় আক্রান্ত হওয়ার পর দলের বাকি সদস্যদের আরটি-পিসিআর টেস্ট করা হয়, যেখানে অন্যান্যদের মতই নেগেটিভ আসে এই সাপোর্ট স্টাফের। কিন্তু বৃহস্পতিবার পরীক্ষায় সেই ব‍্যাক্তির করোনার রিপোর্ট পজিটিভ আসে।

আরও পড়ুন:টোকিও অলিম্পিক্সের পদক জয়ীদের নিজের হাতে রান্না করে খাওয়ালেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী

 

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...