Thursday, May 7, 2026

শুভেন্দুর আর্জি খারিজ, ১৪ দিন সময় দিল প্রিভিলেজ কমিটি

Date:

Share post:

বিধানসভার প্রিভিলেজ কমিটির বৈঠকে বিরোধীনেতা শুভেন্দু অধিকারীর আর্জি খারিজ হয়ে গেল। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘অসাংবিধানিক’ মন্তব্য করেছিলেন তিনি। সেই মন্তব্যের প্রেক্ষিতেই শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ এনেছিলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বৃহস্পতিবার এই বিষয় নিয়ে আলোচনার জন্য বৈঠক ডাকা হয়েছিল। ওই বৈঠকেই খারিজ হয় শুভেন্দুর আর্জি৷

আরও পড়ুন-নিম্নরুচির পরিচয় দিলীপ ঘোষের: চড়কাণ্ডের তীব্র নিন্দা তৃণমূল নেতৃত্বের

এদিন প্রিভিলেজ কমিটির চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হওয়া বৈঠকে অভিযোগকারী এবং অভিযুক্ত, দুই তরফকেই তাঁদের তথ্যপ্রমাণ দিতে বলা হয়। শুভেন্দু গত ৬ তারিখ চিঠি দিয়ে প্রিভিলেজ কমিটির কাছে ৪ সপ্তাহ সময় চেয়েছিলেন। কিন্তু এদিনের বৈঠকে খারিজ হল শুভেন্দু অধিকারীর আর্জি। তাঁকে ২ সপ্তাহ সময় দেওয়া হয়। চন্দ্রিমা ভট্টাচার্যকেও আরও কিছু তথ্য দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।

advt 19

 

Related articles

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের...