Wednesday, May 6, 2026

এক যুবকের মৃত্যু ঘিরে হুলুস্থুল পরিস্থিতি রাজারহাটে

Date:

Share post:

এক যুবকের মৃত্যুর অভিযোগে হুলুস্থুল পরিস্থিতি রাজারহাট থানায়। অভিযোগ, দুয়ারে সরকার (Duare Sarkar) শিবিরে গণ্ডগোলের মধ্যে ওই যুবক সঞ্জয় ঘোষকে বেধড়ক মারধর করা হয়। মারতে মারতেই তাঁকে পুলিশ ভ্যানে তোলা হয় বলে অভিযোগ আন্দোলনকারীদের। এর পর লক আপে থাকার সময় অসুস্থ হয় মারা যায় সে। এই মৃত্যুকে কেন্দ্র তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়।জানা গিয়েছে, বৃহস্পতিবার রাজারহাট চাঁদপুরে দুয়ারে সরকারের (Duare Sarkar) ক্যাম্পে ব্যাপক ভিড় হয়। রাজ্যের নয়া প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) সুবিধা নিতে হাজির হওয়া বিশাল সংখ্যক মানুষের ভিড় সামাল দিতে ততপর ছিল প্রশাসন। সেই ভিড়কে কেন্দ্র করে ঠেলাঠেলি, গুঁতোগুতি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় রাজারহাট থানার পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, স্থানীয় যুবক সঞ্জয় ঘোষকে সেই লাইন থেকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। অভিযোগ, থানায় পুলিশের মারে অসুস্থ হলে সঞ্জয়কে নিয়ে যাওয়া রেকজোয়ানী ব্লক হাসপাতালে। কিন্তু সেখান থেকে অন্য হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকেরা। এর পর সঞ্জয়কে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ওই ঘটনাকে রাজনৈতিক রঙ দিতে বিজেপি যুবককে তাদের কর্মী বলে দাবি করে।যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই দাবি মানতে চাননি।

 

advt 19

 

Related articles

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...

মোদির ঐতিহাসিক জয়: অভিনন্দন ট্রাম্পের

বাংলার বিধানসভা নির্বাচন যে গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, তা গত একমাসের আন্তর্জাতিক পত্র পত্রিকাগুলির প্রতিবেদনে প্রকাশিত...

বিএসএফ সদর দফতরের সামনে তীব্র বিস্ফোরণ, জলন্ধরে চাঞ্চল্য

জলন্ধরে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর পাঞ্জাব ফ্রন্টিয়ার সদর দফতরের বাইরে মঙ্গলবার সন্ধ্যায় একটি বাইকে বিস্ফোরণ ঘটে। রাত ৮টা...

অবসরপ্রাপ্তরা আসতে পারবেন না নবান্নে: নির্দেশের পরই পদত্যাগ চার আধিকারিকের

ফাইল নিয়ে নির্দেশের পরে এবার সোজা তৃণমূল জমানার পদাধিকারীদের জন্য নির্দেশ জারি নবান্নের। অবসরের পরেও বিভিন্ন দফতরে দায়িত্বে...