Sunday, March 15, 2026

“ভবানীপুরে “বোন” প্রিয়াঙ্কার বিরুদ্ধে প্রচারে যাবেন? “দিদি” মমতার জয় নিশ্চিত উত্তর বাবুলের

Date:

Share post:

ভবানীপুর উপনির্বাচনের আগে গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর তৃণমূল যোগদানের প্রসঙ্গে আজ সকালে রবিবাসরীয় প্রচারে নেমে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal) বলেন, “আমার মনের বিশ্বাস, বোনের বিরুদ্ধে উনি প্রচার করবেন না। ওঁর জন্য রাজনীতি বড় নাকি ব্যক্তিগত সম্পর্ক বড়, তা উনিই সিদ্ধান্ত নেবেন”। বিজেপি প্রার্থীর সেই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই রবিবার তৃণমূল কংগ্রেসের সাংবাদিক সম্মেলনে সেই বিষয়েই উত্তর দিলেন বাবুল।

শনিবার দুপুরে সবাইকে চমকে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও ডেরেক ও ব্রায়ান এর উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। বাবুলের তৃণমূলে (TMC) যোগ দেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসতেই ভবানীপুরে বিজেপি-র প্রার্থী প্রিয়ঙ্কা বলেন, ‘‘বাবুল মনে হয় না বোনের বিরুদ্ধে প্রচার করবেন।’’ সেই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই বাবুল বললেন, ‘প্রিয়াঙ্কা আমার পরিচিত। ওঁর পরিবারকে চিনি। ২০১৪ সাল থেকে আমার সমস্ত মামলা লড়েছে। লড়াকু মেয়ে। ওঁর মধ্যে ভালো আইনজীবীকে খুঁজে পেয়েছিলাম। আমার মনে হয়, দিদির আমার প্রচারের দরকার নেই। আমি দলকে অনুরোধ করব বিড়ম্বনায় না ফেলতে। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাবুল সুপ্রিয়কে লাগবে না।’ প্রসঙ্গত বাবুল সুপ্রিয়র হাত ধরেই রাজনীতিতে প্রবেশ করেছিলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল।

আরও পড়ুন- বিজেপিতে ‘ক্লোজড চ্যাপ্টার’ বাবুল, বললেন শমীক ভট্টাচার্য

advt 19

 

spot_img

Related articles

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...