Thursday, May 14, 2026

এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি কলুটোলা স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ড

Date:

Share post:

এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি কলুটোলা স্ট্রিটে (Kalutola Street) গুদামের আগুন। ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের কাজ করে চালাচ্ছে। ঘিঞ্জি এলাকায় অগ্নিকাণ্ডের ফলে প্রবল আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Basu)।

সোমবার, সকাল ১১টা নাগাদ ওই ওই বহুতলের গুদামে আগুন লাগে। চারতলা থেকে পরে সেটি পুরো বহুতলে থেকে ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। আতঙ্কে আশপাশের বাড়ির বাসিন্দারা বেরিয়ে আসেন।

খবর পেয়ে প্রথমেই দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পরে ইঞ্জিনের সংখ্যা বাড়তে থাকে। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে হাত লাগান। কিন্তু ঘিঞ্জি এলাকায় কাজ করতে প্রবল বেগ পেতে হয়। সুজিত বসু বলেন, এই অঞ্চলে অনেকেই ব্যবসা করেন। কিন্তু অগ্নিনির্বাপণ ব্যবস্থা বিষয়ে সজাগ নন। জনবহুল এলাকায় আগুন নেভাতে সমস্যায় পড়ছেন দমকল কর্মীরা। প্রাথমিক তদন্তে শর্টসার্কিট থেকে আগুন বলে অনুমান করা হচ্ছে। আগুন লাগার ফলে ভিতরে থাকা সিলিন্ডার জাতীয় বস্তুতে বেশ কয়েকবার বিস্ফোরণ হয়। তবে, ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

advt 19

 

 

Related articles

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...