Saturday, March 14, 2026

যোগীর পুলিশ সব ভ্যানিশ করে দিয়েছে, লখিমপুর-খেরিতে পৌঁছে তোপ কাকলির

Date:

Share post:

উত্তর প্রদেশের (Uttar Pradesh) লাখিমপুর খেরি (Lakhimpur Kheri) এলাকায় কৃষক আন্দোলনকে (Farmer Protest) কেন্দ্র করে চার কৃষকসহ ৮ জনের মৃত্যুর (Farmer Death) ঘটনার ২৪ ঘণ্টা পরেও উত্তপ্ত গোটা রাজ্য। লাখিমপুর খেরি এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। রবিবার কৃষক বিক্ষোভে উত্তাল লাখিমপুর খেরি তিনটি এসইউভি গাড়ি কৃষকদের মিছিলের ওপর দিয়ে চালিয়ে দেওয়া হয়। আন্দোলনকারী কৃষকদের অভিযোগ তিনটি বিলাসবহুল গাড়়ির একটি চালাচ্ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্র। সেখানেই মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে পৌঁছল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। ওই প্রতিনিধি দল পাঠিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে হাথরাসের ঘটনায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল সেখানে গেলে তাদের নিগৃহীত দলিত পরিবারের কারও সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এবার লখিমপুরের ক্ষেত্রেও তাই হল। যোগীর পুলিশ মৃতদের দেহ নিয়ে গিয়ে ময়নাতদন্ত করে তাদের দখলে রেখেই শেষকৃত্য করছে।

আরও পড়ুন: বঙ্গজননীর হাতে বিশ্বজননীর চক্ষুদান! মহালয়াতে চেতলা অগ্রণী থেকেই পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী

সোমবার সন্ধেয় লখিমপুর খেরিতে পৌঁছয় তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। খেরিতে পৌঁছনোর আগে থেকেই অবশ্য যোগীর পুলিশের ঘেরাটোপে চলে যান সাংসদরা। শেষ পর্যন্ত খেরায় যেতে পারলেও মৃতদের পরিবারের কারও সঙ্গে  কথা বলা তো দূর, তাঁদের কাউকেই এলাকায় খুঁজে পাওয়া যায়নি। যোগীর পুলিশ তাঁদের  কার্যত ভ্যানিশ করে দিয়েছে।

এদিন তৃণমূলের সাংসদরাই একমাত্র খেরি পর্যন্ত গিয়েছেন। অন্য কেউ লখিমপুরেও যাননি। এই প্রতিনিধি দলে রয়েছেন, সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার, সাংসদ সুস্মিতা দেব, সাংসদ দোলা সেন, সাংসদ প্রতিমা মণ্ডল এবং আবিররঞ্জন  বিশ্বাস। এদিন কাকলি ঘোষ দস্তিদার লখিমপুর থেকে জানালেন, যোগীর পুলিশ সবটাই দখলে নিয়ে নিয়েছে। গোটা এলাকা থমথমে হয়ে আছে। মৃতদের দেহ পুলিশ আগেই দখলে নিয়েছিল। এমনকি তাঁদের পরিবারের লোকজনকেও পুলিশ সরিয়ে ফেলেছে। তবে এদিন তৃণমূল কংগ্রেস ছাড়া আর কেউ এই এলাকায় যাননি।

আরও পড়ুন: মাত্র সাত ঘণ্টার বিভ্রাট! ৭ বিলিয়ন মার্কিন ডলার খোয়ালেন জুকেরবার্গ

সাংসদ আরও বলেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিনিধি দলটি এখানে এসেছিল। দলনেত্রী সবসময়ই নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছেন। কিন্ত যোগীরাজ্যে যে ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়েছে তা গণতন্ত্রের লজ্জা।
advt 19

 

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...