Sunday, May 17, 2026

মহালয়াতেই একের পর এক পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর, প্রতিমার চক্ষুদান চেতলা অগ্রনীতে

Date:

Share post:

আজ মহালয়ায় পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা হয়েছে। বাঙালীদের সবথেকে বড় উৎসব দুর্গোৎসব। এবার মহালয়া থেকেই দুর্গাপুজোর উদ্বোধন শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে নাকতলা উদয়ন সংঘের পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। নাকতলা উদয়ন সংঘের সঙ্গে যুক্ত শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনিও আজ উপস্থিত থাকেন। মায়ের পায়ে পুষ্প নিবেদন করেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন , প্রতিমা তাঁর দারুণ পছন্দ হয়েছে এবং কোভিডের কারণে খোলামেলা মন্ডপ করা হয়েছে। এবং তিনি অনুরোধ জানান যারাই মণ্ডপে ঢুকবেন একটা মাস্ক করে প্রবেশ করবেন। তিনি বলেন, জীবনে দুঃখ থাকবে আনন্দ থাকবে। অনেক ব্যাথার মধ্যে দিয়েও সকলে ভালো করে পুজো উদযাপন করুন।
এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেলিমপুরে দুর্গাপুজোর শুভ উদ্বোধন করেন।
বাবুবাগানের পুজোর উদ্বোধন করেন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে । বাবুবাগানের মণ্ডপ করা হয়েছে ঠিক লাইব্রেরির মত। প্রচুর বই সাজিয়ে তৈরি করা হয়েছে মন্ডপ। মমতা বলেন, বিদ্যা আমাদের বড় পুঁজি। প্রচুর বই রাখা হয়েছে মণ্ডপে।খুব সুন্দর থিম। প্রচুর দর্শনার্থীরা আসবেন পুজো দেখতে কিন্তু অবশ্যই মুখে মাস্ক পরে আসতে হবে বলে ফের অনুরোধ জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
এরপর মুখ্যমন্ত্রীর যোধপুর পার্ক ৯৫ পল্লীর দুর্গাপুজোর উদ্বোধন করেন। বলেন, খুব ভালো প্রতিমা তৈরি হয়েছে। মন্ডপ খোলামেলা তৈরি করায় ক্লাব কমিটিকে ধন্যবাদ জানান তিনি। মমতা আরও বলেন, ক্লাবগুলিকে খেয়াল রাখতে হবে কেউ যেন উত্তেজনা না ছড়ায়। কারণ বাংলার পুজো সারা পৃথিবীর পর্ব। এত কৃষ্টি বাংলা ছাড়া কোথাও নেই। পুজোকে ঘিরে প্রচুর টাকার ব্যবসা হয় বাংলায়। এরপর তিনি যোধপুর পার্কের দুর্গাপুজোর শুভ উদ্বোধন করেন। ফিতে কেটে পুজোর উদ্বোধন করার পর মায়ের পায়ে পুষ্প নিবেদন করেন মুখ্যমন্ত্রী।
এছাড়াও আজ তিনি চেতলা অগ্রনী দুর্গাপুজোরও উদ্বোধন করেন। মায়ের পায়ের পুষ্প নিবেদন করেন। ফিরহাদ হাকিমের পুজোর প্রতিমার চক্ষুদান করেন মুখ‍্যমন্ত্রী। পরিবহন মন্ত্রীর অনুরোধে মণ্ডপে দাঁড়িয়ে তিনি চন্ডীপাঠের বেশ কিছুটা অংশ পাঠ করেন। চেতলা অগ্রনীর সুন্দর সাজানো চারদিক খোলা মণ্ডপের ভূয়সী প্রশংসা করেন।

advt 19

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...