Saturday, May 16, 2026

সামরিক উপদেষ্টা পদে প্রাক্তন পূর্বাঞ্চলীয় প্রধান অনিল চৌহান

Date:

Share post:

সামরিক উপদেষ্টা পদে নিয়োগ করা হল প্রাক্তন পূর্বাঞ্চলীয় প্রধান লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহানকে (Anil Chowhan)। এই বছর প্রথমের দিকে পূর্বাঞ্চলীয় প্রধানের দায়িত্ব থেকে অবসর নেন অনিল চৌহান। তাঁর সময়ে উত্তর-পূর্বের সীমান্তবর্তী এলাকাগুলিতে উত্তেজনা কমে। আটকানো যায় জঙ্গিদের গতিবিধিও।

মায়ানমারের সেনা বাহিনীর সঙ্গে যৌথ উদ্যোগে অনিল চৌহানের নেতৃত্বে ভারতীয় সেনা সীমান্তবর্তী এলাকায় জঙ্গি কার্যকলাপ প্রতিহত করে। পূর্বাঞ্চলীয় প্রধানের দায়িত্ব পাওয়ার আগে অনিল ছিলেন দিল্লিতে (Delhi)। বালাকোট সার্জিক্যাল স্ট্রাইকে মূখ্য ভূমিকা ছিল তাঁর। এ হেন প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেলকে সামরিক উপদেষ্টা পদে বসানো হয়েছে। দেশের উত্তর প্রান্ত বিশেষ করে কাশ্মীরে গত কয়েক মাস ধরে হামলার প্রেক্ষিতেই প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেলকে দায়িত্ব দেওয়া হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

advt 19

 

 

 

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...