Thursday, June 4, 2026

বটলিং প্ল্যান্ট-বাংলা ডেয়ারি-পর্যটন: ‘সোনার খনি’ পাহাড়ে একাধিক শিল্প স্থাপনের দিশা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যে বরাবরই শিল্প স্থাপনে আগ্রহী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বিপুল ভোটে জিতে তৃতীয়বার ক্ষমতায় আসার পর কর্মসংস্থান বাড়ানোর বিষয়ে জোর দিয়েছেন তিনি। আপাতত উত্তরবঙ্গ সফরে রয়েছেন মমতা। মঙ্গলবার, কার্শিয়ঙে প্রশাসনিক বৈঠক থেকে শিল্প স্থাপন ও কর্মসংস্থান দিশা দেখালেন মুখ্যমন্ত্রী। বলেন, শিল্পোন্নয়নের ‘সোনার খনি’ রয়েছে উত্তরবঙ্গে। কীভাবে তা কাজে লাগাতে হবে এদিনের বৈঠকে তার পথ পথ বাতলে দেন মমতা।

আরও পড়ুন- বাবর আজমদের প্রশংসায় নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন

প্রশাসনিকে মমতা বলেন, কর্মসংস্থান নিয়ে আলোচনা করলেও কীভাবে হাতের কাছে থাকা জিনিস কাজে লাগানো যায়, সে বিষয়ে ওয়াকিবহল নই আমরা। পাহাড়ের গায়ে গাছের পাতা রফতানি করা গেলে তা লাভজনক হবে। ঝর্নার জল ব্যবহার করে পাহাড়ে ওয়াটার বটলিং প্ল্যান্টের (Water Bottling Plant) তৈরির পরামর্শও দেন মমতা। হিমুলকে পুনরুজ্জীবিত করার কথা বলেন মুখ্যমন্ত্রী। বাংলা ডেয়ারি থেকে দুগ্ধজাত দ্রব্য বিক্রির পরামর্শ দেন। ব্যবসায়ীদের উদ্দেশ্য মমতা বার্তা দেন, তাঁরা বিনিয়োগ করলে সরকার সহযোগিতা করবে।

এছাড়া উত্তরবঙ্গে পর্যটন শিল্পে জোর দেওয়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী। শিল্প স্থাপন থেকে কর্মসংস্থান উন্নয়ন, পাহাড় নিয়ে একগুচ্ছ কর্মসূচি পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী।

advt 19

 

 

Related articles

কেরালমে ঢুকছে বর্ষা, বাংলায় কতদিনের অপেক্ষা জানালো আবহাওয়া দফতর

পূর্বাভাস মিলিয়ে দিয়ে অবশেষে ভারতে প্রাক বর্ষার বৃষ্টির প্রবেশ। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বৃহস্পতিবারই প্রবেশ করেছে কেরালমে (Keralam)। তার...

মেসি কাণ্ডে গ্রেফতারির আশঙ্কা, হাজিরা এড়িয়ে সময় চাইলেন অরূপ

মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর দক্ষিণ থানায় তাঁকে তলব করা হয়েছিল...

‘নতুন করে NEET দেওয়ার সাহস নেই.’, ফের আত্মঘাতী ছাত্রী, কেন্দ্রকে নিশানা রাহুলের

নিট(NEET) প্রশ্নফাঁস কাণ্ডে এবার মধ্যপ্রদেশের নবগঠিত জেলা মৌগঞ্জের বাসিন্দা এক ছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। জানা গিয়েছে মৃত...

বিহারের হাসপাতালে বিধ্বংসী আগুন, মৃত ৪

দিল্লির বেআইনি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিহারের এক বেসরকারি(Bihar Hospital)  হাসপাতালে ভয়াবহ আগুন। বৃহস্পতিবার...