Saturday, May 16, 2026

দিল্লিতে সাংঘাতিকভাবে বাড়ছে ডেঙ্গু, শয্যা -সঙ্কট হাসপাতালে

Date:

Share post:

করোনা ভাইরাসের (Corona Virus) প্রকোপ এখন খানিকটা নিয়ন্ত্রণে । আর তার মধ্যেই মাথাচাড়া দিয়েছে ডেঙ্গু (Dengue)। দেশের রাজধানী দিল্লিতে (Delhi) সাংঘাতিক ভাবে বাড়ছে ডেঙ্গুর (Dengue) প্রকোপ। গত কয়েক সপ্তাহ ধরেই রাজধানীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চলতি বছরেই ডেঙ্গু রোগীর সংখ্যা হাজার পার করেছে। এর মধ্যে এক সপ্তাহেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৮৩ জন। বাড়ছে ডেঙ্গুতে মৃতের সংখ্যাও।

দিল্লির সফদরজং হাসপাতালে ১০ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। দক্ষিণ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (South Delhi Municipal Corporation) জানিয়েছে এরমধ্যে একজন মহিলা দিল্লির বাসিন্দা হলেও, বাকিরা ভিন রাজ্য থেকে এসেছিলেন। সফদরজং হাসপাতাল ছাড়াও দিল্লির একটি বেসরকারি হাসপাতালেও এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এইমসে বর্তমানে ৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে অধিকাংশেরই গুরুতর উপসর্গ আছে। লোক নায়ক হাসপাতালেও ৪১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। বুধবারই ১৯০ জন রোগী আউটডোর বিভাগে জ্বর নিয়ে এসেছিলেন। স্যর গঙ্গারাম হাসপাতালে ৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। সেখানে নতুন করে আর কাউকে ভর্তি নেওয়া যাচ্ছে না । কারণ ডেঙ্গু ওয়ার্ড ভর্তি হয়ে গিয়েছে। নতুন করে যে সমস্ত রোগীরা আসছেন, তাদের ফ্লু ও অন্যান্য যে সমস্ত ওয়ার্ডে বেডএইমসের এক চিকিৎসক জানিয়েছেন, বর্তমানে ৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন, এদের মধ্যে অধিকাংশেরই গুরুতর উপসর্গ রয়েছে। লোক নায়ক হাসপাতালেও বর্তমানে ৪১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। বুধবারই ১৯০ জন রোগী আউটডোর বিভাগে জ্বর নিয়ে এসেছিলেন। তাদের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। স্যার গঙ্গারাম হাসপাতালের তরফে জানানো হয়েছে, বর্তমানে ৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি থাকায় ডেঙ্গু ওয়ার্ড ভর্তি হয়ে গিয়েছে। নতুন করে যে সমস্ত রোগীরা আসছেন, তাদের ফ্লু ও অন্যান্য যে সমস্ত ওয়ার্ডে বেড ফাঁকা রয়েছে, সেখানে স্থানান্তরিত করা হচ্ছে। ফাঁকা রয়েছে, সেখানে স্থানান্তরিত করা হচ্ছে।

 

 

 

 

 

 

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...