Friday, May 8, 2026

লজ্জার হার ভারতের, নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হারল বিরাট কোহলির দল

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপে ( t-20 world cup) দ্বিতীয় ম‍্যাচেও হার ভারতের ( India)। রবিবার নিউজিল্যান্ডের ( New Zealand) কাছে ৮ উইকেটে হারল বিরাট কোহলির ( virat kohli) দল। ভারতের ব‍্যাটিং ব‍্যর্থতার কারণেই দ্বিতীয় ম‍্যাচে জয়ের মুখ দেখল না টিম ইন্ডিয়া। আর এই হারের ফলে সেমিফাইনালের যাওয়ার রাস্তা কার্যত শেষ রোহিতদের।

 

রবিবারের ম‍্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথমে ব‍্যাট করতে নেমে ১১০ রান করে বিরাট কোহলির দল। ভারতের টপ অর্ডারের ব‍্যাট‍্যারদের ব‍্যর্থতার কারণে মাত্র ১১০ রানেই গুটিয়ে যায় বিরাট বাহিনী। রবিবার কিউয়িদের বিরুদ্ধে কে এল রাহুলের সঙ্গে ওপেন করতে নামেন ঈষাণ কিশান। তবে আইপিএলে সফল হলেও টি-২০ বিশ্বকাপে ব‍্যর্থ তিনি। মাত্র ৪ রানেই আউট হন ঈষান। পাকিস্তান ম‍্যাচের মত নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব‍্যর্থ রোহিত শর্মা। ব‍্যাট করতে নেমেই প্রথম বলেই ক‍্যাচ তুলে দেন হিটম‍্যান। তবে মিস করে কিউয়ি ক্রিকেটার অ‍্যাডাম মিল। দ্বিতীয় সুযোগ পেলেও, সেই সুযোগ কাজে লাগাতে ব‍্যর্থ হন রোহিত। মাত্র ১৪ রানে আউট তিনি। ১৮ রানে আউট হন কে এল রাহুল। পাকিস্তান ম‍্যাচে ব‍্যাট হাতে ভরসা দিলেও, নিউজিল্যান্ড ম‍্যাচে ব‍্যর্থ ভারত অধিনায়ক বিরাট কোহলি। মাত্র ৯ রানে আউট হন তিনি। ১২ রানে আউট হন ঋষভ পন্থ। ২৩ রানে আউট অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। শূন‍্য রানে আউট শার্দুল ঠাকুর। রবীন্দ্র জাদেজার দৌলতে শতরানের গন্ডি পার করে ভারত। ২৬ রানে অপরাজিত জাদেজা। নিউজিল্যান্ডের হয়ে তিন উইকেট ট্রেন্ট বল্টের। দুই উইকেট সোদির। একটি করে উইকেট টিম সাউদি এবং অ‍্যাডাম মিলের।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় কেন উইলিয়ামসনের দল। কিউয়িদের ব‍্যাটিং অর্ডারে শুরুতেই ধাক্কা দেন যশপ্রীত বুমরাহ। নিউজিল্যান্ড ওপেনার মার্টিন গাপ্টিলকে আউট করেন তিনি। যার ফলে ২০ রানে আউট হন গাপ্টিল। ৪৯ রানে আউট মিচেল। মিচেলকেও ফেরান বুমরাহ। তবে ব‍্যস ওই টুকুই। নিউজিল্যান্ডের হয়ে জয়ের রাস্তা পাঁকা করেন অধিনায়কই কেন উইলিয়ামসন। ৩৩ রানে অপরাজিত তিনি।

আরও পড়ুন:নীরজ চোপড়াকে সংবর্ধিত করল চেন্নাই সুপার কিংস

 

Related articles

দাদার দেখানো পথেই সাফল্য, ছাত্রীদের মধ্যে প্রথম বেদশ্রুতির লক্ষ্য ইঞ্জিনিয়ারিং

দাদার দেখানো পথে হেঁটেই সাফল্যের দেখা পেল মাধ্যমিকে ছাত্রীদের মধ্যে প্রথম হওয়া বেদশ্রুতি সিনহা(Bedoshruti Sinha )।২০১৪ মাধ্যমিকে দাদা...

ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস! 

শুক্রবার সকাল থেকে মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির খবর মিলেছে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather...

নির্বাচনী ফল বেরোনোর পর দলবিরোধী মন্তব্য কেন, ৫ মুখপাত্রকে শো-কজ তৃণমূলের 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (WB Assembly Election 2026) তৃণমূল কংগ্রেসের (TMC) পরাজয়ে দল বিরোধী মন্তব্য করতে দেখা গেছে জোড়াফুলের...

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী অভিরূপের 

প্রকাশিত হয়েছে মাধ্যমিক ২০২৬-র ফলাফল (Madhyamik 2026)। প্রথম স্থান অর্জন করেছেন উত্তর দিনাজপুর জেলার সারদা বিদ্যামন্দির স্কুলের ছাত্র...