Monday, May 18, 2026

রবীন্দ্রসদনে সুব্রত মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানাতে হাজির বিরোধীরা

Date:

Share post:

তারার দেশে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়। কালীপুজোর রাতে দীপ নিভিয়ে চলে গিয়েছেন সুব্রতবাবু। তার মৃত্যুতে রাজনৈতিক মহলে নেমেছে শোকের ছায়া। রবীন্দ্রসদনে দল-মত-নির্বিশেষে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়কে চোখের জলে শেষ শ্রদ্ধা জানালেন বিরোধী দলের নেতারাও।

বৃহস্পতিবার রাত ৯টা ২২ নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর আজ, শুক্রবার সকাল ১০টা নাগাদ মরদেহ নিয়ে আসা হয় রবীন্দ্রসদনে। সেখানেই শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন বিরোধী দলের নেতারা। এদিন কংগ্রেসের তরফে এসেছেন আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য, শুভঙ্কর সরকার, আশুতোষ চট্টোপাধ্যায়, প্রকাশ উপাধ্যায়। বিজেপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন শমীক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, নিশীথ প্রামানিক। এছাড়াও ছিলেন পিডিএস নেতা সমীর পুততুন্ড। সিপিএমের পক্ষ থেকে এসেছিলেন বিকাশ ভট্টাচার্য।

 

Related articles

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা।...

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...