Thursday, May 14, 2026

বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকেই সন্তুষ্ট থাকতে হল আকাশ কুমারকে

Date:

Share post:

স্বপ্নপূরণ থেকে অল্পের জন্য দূরে থেকে গেলেন তরুণ বক্সার আকাশ কুমার ( Akash kumar)। বৃহস্পতিবার বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে (World boxing championship) সেমিফাইনালে কাজাখস্তানের কিশোর বক্সার মাখমুদ সাবিরখানের কাছে হেরে যান ভারতীয় বক্সার।

বৃহস্পতিবার ২১ বছরের আকাশ ০-৫ ফলে পরাস্ত হন মাখমুদের কাছে। ম‍্যাচে এদিন শুরুটা ভালোই করেন আকাশ। কিন্তু ধীরে ধীরে সাবিরখান খেলাটি ধরে নেয়। কয়েক সেকেন্ডের মধ্যে কাজাখ বক্সার খেলাটি ঘুরিয়ে দেন। রাইট ক্রসের মাধ্যমে আকাশকে পরাস্ত করে পয়েন্ট তুলে নেন মাখমুদ। প্রচন্ড আক্রমণাত্মক না হলেও নিজের মুভগুলিতে একেবারে যথার্থ ভূমিকা নিয়েছিলেন মাখমুদ। আকাশ বেশ কিছুটা আক্রমণের চেষ্টা চালালেও শেষ অবধি লড়ে গিয়ে জেতেন মাখমুদ।

এদিকে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে ওঠায় ব্রোঞ্জ পদক জিতেছে আকাশ। এর ফলে সপ্তম পুরুষ ভারতীয় বক্সার হিসাবে পদক জিতলেন আকাশ।

আরও পড়ুন:আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম‍্যাচ স্থগিত করল ক্রিকেট অস্ট্রেলিয়া

Related articles

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...