Sunday, April 26, 2026

বিয়ের মরসুম আসার আগেই মধ্যবিত্তর নাগালের বাইরে সোনার দাম

Date:

Share post:

উৎসবের মরসুমেও মধ্যবিত্তর হাতের নাগালে ছিল সোনা-রূপোর দাম। তাই ধনতেরাসে গয়নার দোকানে ছিল উপচে পড়ার মত ভিড়। ছোট থেকে বড় সব ব্যবসায়ীরাই লাভের মুখ দেখেছেন। কিন্তু বৃহস্পতিবার মাত্র একদিনে কলকাতায়(Kolkata) ১০ গ্রাম পাকা সোনার (২৪ ক্যারাট) দাম বেড়ে গিয়েছে ৯৫০ টাকা। জিএসটি(GST) ধরে একদিনে চড়া দাম সোনার।  এদিন বাজারে পাকা সোনার দাম দাঁড়িয়েছে  ৫১,৪৪৮.৫০ টাকা।  পাশাপাশি গয়নার সোনার দাম এদিন বেড়ে দাঁড়িয়েছে ৪৮,৮২২টাকায়।

 

আরও পড়ুন:Srabanti issue: ‘অঢেল’ টাকা দেওয়া হয় শ্রাবন্তীকে! তথাগতর অভিযোগের সিবিআই তদন্ত চাইলেন কুণাল

বিয়ের মরসুম আসতে না আসতেই মধ্যবিত্তর হাতের নাগালের বাইরে সোনার দাম। চড়া দামে উদ্বিগ্ন স্বর্ণ ব্যবসায়ীরাও(Business)। অতিমারি পর্বে(Covid Situation) অনেক ছোট ব্যবসায়ীরা দিনের পর দিন ক্ষতির মুখ দেখেছেন।করোনা সংক্রমণ কমার সঙ্গে সঙ্গে দাম কিছুটা কমায় স্বস্তিতে ছিলেন স্বর্ণ ব্যবসায়ীরাও। দোকানে ক্রেতাদের আনাগোনাও বেড়েছিল। কিন্তু ফের সোনার দাম বাড়ায় বেশ অস্বস্তিতে ব্যবসায়ীরা।

স্বর্ণ ব্যবসায়ীদের আশঙ্কা, বিয়ের মরসুমে আরও দাম বাড়তে পারে সোনার। কারণ, ভারতে দামের ওঠা-পড়া নির্ভর করে আন্তর্জাতিক বাজারের উপরে। যেখানে মূল্যবৃদ্ধির আশঙ্কা বেড়েছে সেখানে এই হলুদ ধাতুর মূল্যও বাড়ার সম্ভাবনা প্রবল রয়েছে। ফের সিঁদুরে মেঘ দেখছেন গয়না কারিগরেরা।

Related articles

রবিবার সকালে আকাশের মুখ ভার, দুপুরের পরেই ঝড়বৃষ্টির পূর্বাভাস!

প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে কি, সকালে আকাশের চেহারা দেখে ঠিক এমন প্রশ্নই ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গবাসীর মনে।...

পদযাত্রা থেকে জনসভা, আজ নিজের কেন্দ্রে ভোট প্রচারে মমতা 

বিধানসভা নির্বাচনের শেষ দফায় হাইভোল্টেজ ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রে তৃণমূল প্রার্থী স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার...

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...

চারমিনার এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

ফের একবার প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা! চারমিনার এক্সপ্রেসের (Charminar Express) এস-৫ কোচে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ঘটনায় তীব্র...