Friday, May 22, 2026

Murder: উত্তরপাড়ায় বৃদ্ধকে মাথা থেঁতলে খুন কন্যার!

Date:

Share post:

পারিবারিক অশান্তির জেরে বৃদ্ধকে মাথা থেঁতলে খুন (Murder in Uttarpara) করল মেয়ে! উত্তরপাড়া (Uttarpara) ভদ্রকালীর প্রশান্ত দত্ত সরণীর ঘটনা। মৃতের নাম কালীপদ দাস (Kalipada Das)। অভিযুক্ত মেয়ে কেয়া দাস (Keya Das)। বিবাহ বিচ্ছিন্না কেয়া তাঁর ছেলেকে নিয়ে মা-বাবার কাছেই থাকতেন। অবসরপ্রাপ্ত রেলকর্মী কালীপদর সঙ্গে প্রায়ই অশান্তি হত মেয়ের।

আরও পড়ুন-BJP Candidate: চরম গোষ্ঠীদ্বন্দ্বে কলকাতা-হাওড়া পুরভোটে প্রার্থী বাছতে হিমশিম অবস্থা বিজেপির

শনিবার দুপুরে ঝগড়া হয় দুজনের। অভিযোগ, এরপর বাবা বাথরুমে স্নান করতে ঢুকলে তাঁর মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে মাথা থেঁতলে দেন কেয়া। খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়। বাথরুম থেকে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। মেয়েকে আটক করে থানার নিয়ে যায় পুলিশ। অভিযুক্তের ছেলেকে সময় বাড়িতে ছিল না। উত্তরপাড়া পুর প্রশাসক দিলীপ যাদবও ঘটনাস্থলে যান।

Related articles

বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে তালা! প্রতিবাদে অবস্থান বিক্ষোভ তৃণমূল বিধায়কদের

বিরোধী দলনেতাকে স্বীকৃতি দেওয়া নিয়ে এখনও বিধানসভায় (Assembly) জট কাটেনি। শোভনদেব চট্টোপাধ্যায়কে স্বীকৃতি না দেওয়ায় খোলা হয়নি বিরোধী...

আরশোলাদের ভয় পেয়েছে বিজেপি! ভারতের CJP-র এক্স হ্যান্ডেলে বন্ধে গর্জে উঠলেন মহুয়া-শশী

BJP-কে পরাস্ত করতে এবার দেশের নতুন প্রজন্মের ভরসা CJP। প্রতিদিন প্রতি ঘণ্টায় 'ককরোচ জনতা পার্টি'র বাড়তে থাকা ফলোয়ার...

এভারেস্ট জয়ের পর মৃত্যু দুই ভারতীয়ের!

মাউন্ট এভারেস্ট (Mount Everest) জয়ের পর নেমে আসার সময় মৃত্যু হল ভারতীয় দুই পর্বতারোহীর (Indian Mountaineers)। শুক্রবার নেপাল...

নিজের স্ত্রীকেই একাধিকবার বিয়ে! কী রহস্য লুকিয়ে খগেশ্বরের জীবনে

দীর্ঘ ৫২ বছরের দাম্পত্য জীবন। চার সন্তানের বিয়ে হয়ে গিয়েছে, ঘরে এসেছে নাতি-নাতনিও। কিন্তু জীবনের এই সায়াহ্নে এসে...