Monday, May 11, 2026

প্রয়াত ক্রীড়া সাংবাদিক পার্থ রুদ্র

Date:

Share post:

প্রয়াত ক্রীড়া সাংবাদিক পার্থ রুদ্র (Partha Rudra)। শনিবার সকালে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৫৮ বছর। তাঁর এই অকাল প্রয়াণে সাংবাদিকতায় এক বড় ধাক্কা। মৃত‍্যুকালে ছেড়ে গেলেন স্ত্রী মিতালি ঘোষাল এবং কন‍্যা কথাকলিকে। দীর্ঘদিন ধরে ক‍্যানসারের সঙ্গে লড়াই করছিলেন পার্থ রুদ্র। কোলন ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। তাঁর প্রয়াণে শোকবার্তা জ্ঞাপন করেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। শোকপ্রকাশ করা হয় সিএবির পক্ষ থেকেও।

বাংলা ক্রীড়া সাংবাদিকতার এক উজ্জ্বল নাম হিসেবে ছিলেন পার্থ রুদ্র। দীর্ঘ ২৮ বছরের সাংবাদিক জীবন ছিল তাঁর। পার্থ রুদ্রর কলমের লেখায় ক্রীড়াপ্রেমীরা মুগ্ধতায় সঙ্গে পড়ে উঠত। দীর্ঘদিন আজকাল পত্রিকা সংবাদপত্রে কাজ করেছেন পার্থ। কাজ করেছেন প্রতিদিন পত্রিকায়। এছাড়াও কলকাতা টিভিতেও কাজ করেছেন তিনি। তাঁর ক্রিকেট নিয়ে একাধিক লেখা মন জয় কেরেছে ক্রীড়াপ্রেমীদের। তাঁর লেখার দাপটে মুগ্ধ ছিল ক্রীড়াপ্রেমীরা।

বাংলা ও ইংরাজি, এই দুই ভাষাতেই সাবলীল ছিলেন পার্থ রুদ্র। খবরের কাগজের চাকরি ছাড়ার পর তিনি প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ম্যানেজার হিসাবেও দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন। তাঁর এই অকাল প্রয়াণে শোকাহত ক্রীড়া জগত।

আরও পড়ুন:Dani Alves: অল্প বেতনে দীর্ঘ পাঁচ বছর পর বার্সেলোনায় ড্যানি আলভেস

Related articles

IPL: মাঠে মেজাজ হারালেন আরসিবি কোচ, কড়া পদক্ষেপ বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্লে অফের (play off) লড়াই যত জমে উঠছে, ততই বাড়ছে মাঠের উত্তেজনা। গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বইকে হারিয়ে...

‘ডবল লেয়ার’ নিরাপত্তা বলয়ে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু

নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু আধিকারীর (Shuvendu Adhikari) নিরাপত্তা নিয়ে 'অতি সতর্ক' প্রশাসন! নবান্ন সূত্রে খবর, আপাতত আগামী কয়েক মাস...

মোদির জ্বালানি-উপদেশ: আতঙ্ক তৈরি ও ব্যর্থতা ঢাকার চেষ্টা, দাবি বিরোধীদের

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি শান্ত হওয়া নিয়ে অনির্দিষ্টকালের অনিশ্চয়তা। সেই পরিস্থিতিতে দেশে যে জ্বালানি সংকট তা স্বীকার করে...

চন্দ্রনাথ-খুনে ৩ ধৃতের কতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) খুনের ঘটনায় বড়সড় সাফল্য পেল তদন্তকারী দল। মাত্র...