Sunday, May 17, 2026

Maharashtra Police: পুলিশের গুলিতে খতম ২৬ মাওবাদী

Date:

Share post:

বড়সড় সাফল্য পেল মহারাষ্ট্র পুলিশ (Maharashtra Police)। পূর্ব মহারাষ্ট্রের গড়চিরৌলিতে (Gadchiroli) পুলিশের গুলিতে খতম হল ২৬ মাওবাদী (Maoist)। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। মাওবাদীদের পালটা গুলিতে ৪  পুলিশ কর্মী আহত হয়েছেন বলে পুলিশ সূত্রের দাবি। তাঁদের দ্রুত হেলিকপ্টারে নাগপুর (Nagpur) নিয়ে যাওয়া হয়েছে।

বেশিরভাগ দিনই গড়চিরৌলিতে সেনা জওয়ান তথা সাধারণ মানুষকে টার্গেট করে মাওবাদীরা। মাঝে মাঝেই গোপন সূত্রে খবর পেয়ে  অভিযান চালায় পুলিশ। চলে গুলির লড়াই। শনিবার ওই এলাকায় অভিযান চালাতে যায় মহারাষ্ট্র পুলিশের সি-৬০ (C-60) বাহিনীর একটি দল। মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে ২৬ জনকে খতম করেছে মহারাষ্ট্র পুলিশ। জানা গিয়েছে, গুলির লড়াইয়ে ৪ জন পুলিশকর্মী আহত হয়েছেন।

আরও পড়ুন: Mahua Moitra: গোয়া TMC-র ইনচার্জ হলেন মহুয়া মৈত্র

গড়চিরৌলির পুলিশ সুপার অঙ্কিত গোয়েল বলেছেন, ‘‘এখনও পর্যন্ত ২৬ জন মাওবাদীর মৃতদেহ আমরা উদ্ধার করতে পেরেছি। এখনও তল্লাশি অভিযান চলছে। গোটা অপারেশন সফলভাবে পরিচালনা করছেন অতিরিক্ত পুলিশ সুপার সৌম্য মুন্ডে।’’

Related articles

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...