Thursday, May 14, 2026

Jidan: ম্যান ইউতে ম্যানেজারের দায়িত্ব নিতে পারেন জিদান

Date:

Share post:

ওয়ে গুন্নার সোলসারের পরিবর্তে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানেজারের আসনে দেখা যেতে পারে জিনেদিন জিদানকে। এমনই খবর ঘোরাফেরা করছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অন্দরমহলে।
প্রাক্তন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে ফরাসি কিংবদন্তির এখনও সুসম্পর্ক রয়েছে। তাই ম্যান ইউ কর্তারা মনে করছেন, সান্তিয়াগো বের্নাবাউয়ের মতো ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবেও সুদিন ফেরাতে পারে তাঁদের যুগলবন্দি। পর্তুগিজ মহাতারকাও নাকি সোলসারের বিদায় চান। তবে সূত্রের খবর, জিদান ইংল্যান্ডে ক্লাব কোচিংয়ে আসার ব্যাপারে এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছেন।
রোনাল্ডোকে আবার ফিরিয়ে আনা হলেও রেড ডেভিলস যে এ বারও প্রিমিয়ার লিগ জিতবে না, সেটা এখনই মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে। পয়েন্ট টেবলে পল পোগবারা রয়েছেন ছ’নম্বরে। তা-ও শীর্ষে থাকা চেলসির থেকে ন’পয়েন্ট পিছনে। সোলসার প্রবল চাপে পড়েছেন লিভারপুলের কাছে ০-৫ হেরে। পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটিও তাদের ২-০ হারিয়েছে। তাই এই পরিস্থিতিতে ম্যান ইউয়ে কোচ বদল এখন শুধুই সময়ের অপেক্ষা। যে কোনও মহূর্তে নতুন কেউ দায়িত্ব নেবেন। রোনাল্ডোর পছন্দের কোচ জ়িদান এখন কোনও ক্লাবে কোচিং করাচ্ছেন না। প্রসঙ্গত, দু’দফায় জিদানের তত্ত্বাবধানে রিয়াল মাদ্রিদ তিন বার চ্যাম্পিয়ন্স লিগ ও দু’বার লা লিগা জয়ের অনন্য নজির গড়েছিল।

Related articles

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...