Thursday, May 14, 2026

Ab De Villiers: ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরই এবিডিকে আবেগঘন বার্তা বিরাট কোহলি, অনিল কুম্বলে, জেপি ডুমিনিদের

Date:

Share post:

সমস্ত ধরণের ক্রিকেট থেকে অবসর নিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স ( Ab De Villiers)। শুক্রবার এক আবেগঘন বার্তার মাধ্যমে তিনি এই ঘোষণা করেছেন। মিস্টার ৩৬০ এর এই সিদ্ধান্ত শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ক্রিকেট বিশ্ব থেকে শুরু করে নেটিজেনরা প্রশংসা ও ধন্যবাদের বন্যা বইয়ে দিয়েছেন। বিরাট কোহলি, জেপি ডুমিনি, ভারতের প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সবাই শুভেচ্ছাবার্তা ভরিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এক নজরে দেখে নেওয়া যাক কে কী বলেছেন,

বিরাট এদিন তাঁর সোশ‍্যাল মিডিয়ায় লেখেন, “আমাদের সময়ের সেরা ক্রিকেটার। আজ পর্যন্ত এরকম অনুপ্রাণিত কেউ করেনি আমাকে। ভাই তুমি যা করেছ আর আরসিবি-কে যা দিয়েছ, তার জন্য তুমি গর্ব করতে পারবে। আমাদের সম্পর্ক খেলার ঊর্ধ্বে। আর সেটাই থাকবে। মাঠের বাইরে আমদের বন্ধুত্বের বন্ধন একই থাকবে। তোমার এই সিদ্ধান্ত আমায় দুঃখ দিয়েছে। কিন্তু আমি জানি তুমি নিজের আর পরিবারের কথা ভেবে সেরা সিদ্ধান্তই নিয়েছ।”

প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে লেখেন,” অনেক অনেক অভিনন্দন তোমার দ্বিতীয় পর্বের জন‍্য। তুমি যখন ব‍্যাটিং করো, তখন তোমার ব‍্যাটিং মুগ্ধ হয়ে দেখি।”

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার জেপি ডুমিনি টুইটারে লেখেন,” কিংবদন্তির মতন তোমার ক্রিকেট কেরিয়ার। অনেক অনেক অভিনন্দন তোমার এই ক্রিকেটিও কেরিয়ারের জন‍্য।”

Related articles

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...

বিধানসভায় স্পিকার পদপ্রার্থী বিজেপির রথীন্দ্র, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়কের 

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার (New Speaker of West Bengal Assembly) হিসেবে বিজেপির পরিষদীয়...

বাংলা যেন বুলডোজার রাজ্য না হয়! ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল আইনজীবী মমতার 

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) উপস্থিত হয়ে বাংলাজুড়ে বিজেপির ছড়িয়ে দেওয়া...