Saturday, June 20, 2026

SSC ভবন অভিযান ঘিরে পুলিশ বামেদের ধস্তাধস্তিতে রণক্ষেত্র, বিক্ষোভ বিধাননগর থানার সামনেও

Date:

Share post:

গ্রুপ ডি নিয়োগে দুর্নীতির অভিযোগে বামেদের এসএসসি (SSC) ভবন অভিযান ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে রণক্ষেত্র করুণাময়ী। পথে নেমেছে ডিওয়াইএফআই, এসএফআই। ব্যারিকেড ভেঙে মিছিল এগোতেই বাধা দেয় পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি। একাধিক কর্মী সমর্থকদের প্রিজন ভ্যানে তোলে পুলিশ। মিছিলে ছিলেন সৃজন ভট্টাচার্য, মীনাক্ষী মুখোপাধ্যায়, দেবাঞ্জন দে সহ প্রমুখ। তাঁদের আটক করা হয়েছে। তাঁদের বিধাননগর পূর্ব থানায় নিয়ে যাওয়া হয়েছে। তার প্রতিবাদে থানার সামনে প্রতিবাদ করছেন বাম কর্মী-সমর্থকরা। তাঁদের দাবি, যাঁদের আটক করা হয়েছে তাদের এখনই মুক্তি দিতে হবে। থানায় যাচ্ছেন বাম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলে জানা গিয়েছে।

বুধবার দফায় দফায় উত্তেজনা ছড়ায় এসএসসি (SSC) ভবনের সামনে। আন্দোলনকারীদের দাবি, প্রশাসনের তরফে ক্ষমা চাইতে হবে তাঁদের কাছে। ক্ষমা না চাওয়া হলে তাঁরা সেখান থেকে সরবেন না। বামেদের অভিযোগ, পুলিশ (Police) মহিলা সমর্থকদের সঙ্গে অভব্য আচরণ করেছেন। পুলিশ-বামেদের ধস্তাধস্তির মধ্যে এক সমর্থক অসুস্থ হয়ে পড়েন বলে খবর।

আরও পড়ুন-Municipal Election: পিছোল পুরভোট মামলার শুনানি, সিদ্ধান্ত নিতে হবে কমিশনকেই 

কয়েকদিন আগে এসএসসির দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। ২০১৬ সালে পশ্চিমবঙ্গে গ্রুপ ডি (Group D) নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। সেই বিজ্ঞপ্তি অনুসারে ১৩ হাজার প্রার্থী নিয়োগ হয়। ২০১৯ সালের মে মাসে সেই গ্রুপ ডি প্যানেলের মেয়াদ শেষ হয়। তারপরেও একাধিক প্রার্থী নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ২৫ জনের নিয়োগের সুপারিশের কথা জানা গিয়েছে। সেই তথ্য কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) হাতে আসে। কী ভাবে মেয়াদ উত্তীর্ণ নিয়োগ তালিকা থেকে নিয়োগ তারই তথ্য চায় আদালত। যদিও স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ-ডি কর্মী নিয়োগে দুর্নীতি মামলায় এখনই সিবিআই অনুসন্ধান শুরু করতে পারছে না জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...