Friday, May 15, 2026

Isl Derby: ডার্বিতে ফোকাসড লাল-হলুদ কোচ মানোলো দিয়াজ, বাগানের বিরুদ্ধে জিততে মরিয়া ইস্টবেঙ্গল

Date:

Share post:

বেজে গিয়েছে ডার্বির ( Derby) দামামা। শনিবার গোয়ার তিলক ময়দানে এসসি ইস্টবেঙ্গলের ( Sc EastBengal)  মুখোমুখি হচ্ছে এটিকে মোহনবাগান ( Atk Mohunbagan)। ইতিমধ্যেই এই হাইভোল্টেজ ম‍্যাচ নিয়ে উত্তাপের পারদ চরছে। দুই দলের সমর্থক থেকে ফুটবলাররা, ডার্বির জ্বরে আক্রান্ত সকলে।

শনিবার কলকাতা ডার্বি। এই ম‍্যাচ নিয়ে চুড়ান্ত প্রস্তুতিতে এটিকে মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গল। শেষ ম‍্যাচে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল লাল-হলুদ। কিন্তু ডার্বিতে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে মরিয়া এসসি ইস্টবেঙ্গল। ম‍্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে এমনটাই বলতে শোনা গেল লাল-হলুদ কোচ মানোলো দিয়াজের মুখে।

এদিন সাংবাদিক সম্মেলনে দিয়াজ বলেন,” কলকাতা ডার্বি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ম‍্যাচ। আমরা প্রত‍্যেকে এই ম‍্যাচের গুরুত্ব বুঝি এবং জানি। স্পেন এবং মেক্সিকোয় দায়িত্বে থাকাকালীন একাধিক ডার্বি দেখেছি। আমরা জানি এটা আমাদের দ্বিতীয় ম‍্যাচ। কোন অজুহাত নয়, বরং নিজেদের সেরা পারফরম্যান্সই দেব। মোহনবাগান ভালো দল। ওদের সেট টিম। ওদের কোচও অনেক অভিজ্ঞ সম্পন্ন। তবে আমরাও তৈরি।”

গত ম‍্যাচে ডিফেন্স এবং মাঝমাঠ নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন ওঠে ইস্টবেঙ্গলের খেলায়। শনিবারের ম‍্যাচে কী কোন বদল আনতে চলেছেন লাল-হলুদ কোচ? জবাবে ইস্টবেঙ্গল কোচ বলেন,” শনিবারের ম‍্যাচের জন‍্য সবাই প্রস্তুত। আমরা বিভিন্ন অপশন এবং কম্বিনেশনে কাজ করছি। শুধু আগামীকালের ম‍্যাচের জন‍্য নয়, মরশুমের বাকি ম‍্যাচ গুলোর জন‍্য। গত ম‍্যাচে আমরা ভালো শুরু করেছি। আর এটাও বলতে পারি শনিবারের জন‍্য আমরা প্রস্তুত।”

আরও পড়ুন:Cricket Australia: অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক হলেন প্যাট কামিন্স, সহ-অধিনায়ক স্টিভ স্মিথ

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...