Saturday, May 9, 2026

KMC 101: বাপ্পাদিত্যের সমর্থনে দেওয়াল লিখে ১৪৪ ওয়ার্ডেই জয়ের অঙ্গীকার পার্থর

Date:

Share post:

নাম ঘোষণা হওয়ার পরই কলকাতা পুরভোটের (KMC Election) ময়দানে হইহই করে প্রচারে নেমে পড়েছেন শাসক দল তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থীরা। দেওয়াল লিখন থেকে শুরু করে, ডোর টু ডোর প্রচার, চলছে দিনভর।

আজ, শনিবার কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী বাপ্পাদিত্য দাশগুপ্ত (Bappaditya Dasgupta)-এর হয়ে দেওয়াল লিখন শুরু করেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) পাটুলি উপনগরীর কে কে দাস কলেজের সামনে বাপ্পাদিত্য দাশগুপ্তের সমর্থনে এই দেয়াওয়াল লিখলেন পার্থ চট্টোপাধ্যায়। সঙ্গে ১০০ নম্বর ওয়ার্ডের প্রার্থী প্রসেনজিৎ দাস।

এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, “সর্বসম্মত ভাবে প্রার্থী নির্বাচিত হয়েছে। নবীন-প্রবীণ সংমিশ্রনে এই প্রার্থী তালিকা। কারও কোনও অভিযোগ নেই। কর্মী-সমর্থকরাও প্রার্থীদের জেতাতে ঝাঁপিয়ে পড়েছে। ১৪৪ ওয়ার্ডেই জয়ের লক্ষ্য নিয়ে নামছি আমরা।”

তিনি আরও বলেন, “মানুষ দেখেছে তৃণমূল পরিচালিত কলকাতা পুরবোর্ড কী কী কাজ করেছে। করোনা হোক কিংবা প্রাকৃতিক বিপর্যয়, কলকাতার মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছে তৃণমূলের কাউন্সিলররা। মানুষ পরিষেবা ও উন্নয়নের নিরিখে তৃণমূল প্রার্থীদের ফের জয়যুক্ত করবেন এটা আমাদের বিশ্বাস।”

আরও পড়ুন:Tripura Murder: পুলিশ অফিসার সহ প্রকাশ্যে ৬ জনকে খুন, ত্রিপুরায় জঙ্গলরাজ

এদিন ঘোষিত না হওয়া ৩৬ ও ১১৯ নম্বর ওয়ার্ডের প্রার্থীদের নাম প্রকাশ করে শাসক দল। ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শতাংশ এবং ১১৯ ওয়ার্ডের প্রার্থী কাকলি সিং। এছাড়া ৬০ নম্বর ওয়ার্ডের পরিবর্তিত প্রার্থীর নাম কাইজার জামিল।

Related articles

আগামী সপ্তাহ থেকে বাড়তে পারে পেট্রোল-ডিজেলের দাম, কোপ পড়বে গৃহস্থালির গ্যাসেও! 

বাংলা-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হতেই এবার জ্বালানির মূল্যবৃদ্ধির আশঙ্কা! বাণিজ্যিক গ্যাসের দাম একধাক্কায় প্রায় এক হাজার...

দেশের সেনা সর্বাধিনায়ক হলেন সুব্রামানি! নাম ঘোষণা পরবর্তী নৌসেনা প্রধানেরও

৩০ মে সেনা সর্বাধিনায়ক হিসেবে মেয়াদ শেষ হচ্ছে অনিল চৌহানের। এরপরে কে হবেন পরবর্তী সেনা সর্বাধিনায়ক? এনিয়ে জল্পনা...

শ্যামাপ্রসাদের সহকর্মী নবতিপর মাখনলালকে সম্বর্ধনা, ব্রিগেডে বাংলার সিনে-সংস্কৃতি জগতের বিশিষ্টরা 

বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী-পশ্চিমবঙ্গের রাজ্যপাল থেকে শুরু করে...

বর্ণাঢ্য ব্রিগেডে গৈরিক আমেজ, মাদল-ছৌ নাচ-বাউল সুরে বাঙালিয়ানায় শান!

রবীন্দ্র জন্মজয়ন্তীর সকালে এক অন্যরকম বাংলার ছবি। 'হে নূতন দেখা দিক আর-বার' বলেছিলেন যে বিশ্বকবি, পঁচিশে বৈশাখের সকালে...