Saturday, March 14, 2026

Falakata: ব্লেড চালিয়ে কলেজ ছাত্রীকে খুনের চেষ্টা!

Date:

Share post:

প্রেমে প্রত্যাখ্যানের জেরে ব্লেড চালিয়ে কলেজ ছাত্রীকে খুনের চেষ্টা এক যুবকের। অত্যন্ত গুরুতরভাবে জখম ওই ছাত্রী। ঘটনাটি ঘটেছে ফালাকাটা (Falakata) কলেজের সামনেই। তিনি বর্তমানে ফালাকাটা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে (Falakata Super Specialty Hospital) চিকিৎসাধীন। এখনও কোনও খোঁজ মেলেনি অভিযুক্তর।

আরও পড়ুন-Udayan Guha: BSF কি ২০২৪-এর জন্য তৈরি হচ্ছে? প্রশ্ন তুললেন উদয়ন

কলেজে আসার সময় কলেজের গেটের সামনে রাস্তাতে ছাত্রীর মুখ চেপে ধরে তার গায়ে ব্লেড চালালো ওই কলেজেরই এক ছাত্র। জানা গিয়েছে, অভিযুক্ত ওই ছাত্রীকে কুপ্রস্তাব দিয়েছিল। কলেজ ছাত্রী রাজি না হওয়ায় তার জেরেই এমন ঘটনা। তড়িঘড়ি এলাকাবাসী ও কলেজ পড়ুয়ারা আক্রান্ত ছাত্রীকে ফালাকাটা (Falakata) সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক। মুখে, ঘাড়ে, হাতে বিভিন্ন জায়গায় অভিযুক্ত ব্লেড চালিয়েছে।

আরও পড়ুন-বাদল অধিবেশনের শাস্তি চলতি অধিবেশনে, বহিষ্কৃত ২ তৃণমূল সাংসদসহ ১২ জন

ঘটনাস্থলে ফালাকাটা থানার পুলিশ (Falakata POlice Station) গিয়ে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত এখনও পলাতক। খোঁজ করছে পুলিশ ।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...