Tuesday, June 2, 2026

Murder: সম্পত্তি নিয়ে বিবাদের জের সিঙ্গুরের নন্দাবাজারে খুন দম্পতি, আক্রান্ত আরও ২

Date:

Share post:

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে দুজনকে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হুগলির (Hoogly) সিঙ্গুরের (Singur) নন্দাবাজারে। বৃহস্পতিবার, সকালে পারিবারিক বিবাদের জেরে একই পরিবারের চারজনকে কোপানোর অভিযোগ উঠেছে যোগেশ ধাওয়ানির বিরুদ্ধে। মৃত্যু হয়েছে দম্পতি দীনেশ প্যাটেল (Dinesh Patel) ও তাঁর স্ত্রী অনুষ্কা প্যাটেলের (Anuska Patel)। আক্রমণে আহত দুজনকে SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছে। পলাতক অভিযুক্ত।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এক আত্মীয়ের সঙ্গে বিবাদ চলছিল প্যাটেল পরিবারের। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েই এদিন সকালে পুলিশ গিয়ে চারজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে। হাসপাতালে নিয়ে গেলে কাঠের ব্যবসায়ী দীনেশ প্যাটেল ও তাঁর স্ত্রীকে মৃত বলে ঘোষণা করা হয়। দীনেশের ছেলে ও বাবা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। পারিবারিক বিবাদের জেরেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশেরও। অভিযুক্ত যোগেশ ধাওয়ানিরর খোঁজে চলছে তল্লাশি।




Related articles

রোদে পুড়েও দলনেত্রীর ডাকে ধর্নায় যাদবপুরের অশীতিপর তৃণমূল কর্মী!

তপ্ত দুপুর। ধর্মতলার ধর্নামঞ্চের চারপাশে মানুষের ভিড়। রাজনৈতিক কর্মসূচির মাঝেই হঠাৎ নজর কাড়লেন এক প্রবীণ ব্যক্তি। বয়স প্রায়...

কলেজের ইউনিয়ন রুমে মিলল লক্ষ লক্ষ উইপোকায় খাওয়া নোট!

কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের (SurendraNath Collage) ইউনিয়ন রুম থেকে উদ্ধার হলো দু’ব্যাগ ভর্তি উইপোকায় খাওয়া বান্ডিল বান্ডিল নোট। মঙ্গলবার...

টিম ইন্ডিয়ার সংসারে আকিব, নতুন সহকারী পেলেন গম্ভীর

আইপিএল শেষ হওয়ার পরই এবার ফোকাসে আফগানিস্তান সিরিজ। আসন্ন সিরিজের জন্য টিম ইন্ডিয়ার শিবিরে ডাকা হল রঞ্জি ট্রফির...

বাঁশদ্রোণীর ‘অভিযুক্ত’ স্কুলে ফিরবে না আয়ুষের ভাই, পারলৌকিক ক্রিয়া শেষে জানালেন বাবা

১৫ জুন শেষ হচ্ছে স্কুলের গরমের ছুটি। সবাই স্কুলে ফিরলেও আর ফিরবে না আট বছরের আয়ুষকুমার নাথ (Ayush...