Monday, April 27, 2026

Indian Cricket: ১৭ ডিসেম্বর নয়, ২৬ ডিসেম্বর থেকে শুরু ভারত-দক্ষিন আফ্রিকা টেস্ট সিরিজ, জানাল বিসিসিআই

Date:

Share post:

২৬ ডিসেম্বর থেকে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা (India-South Africa) টেস্ট সিরিজ। শনিবার এমনটাই জানালেন বিসিসিআই সচিব জয় শাহ( Jay Shah)। প্রাথমিক সূচি অনুযায়ী ১৭ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল প্রথম টেস্ট।কিন্তু করোনার( Corona) নতুন রূপ ওমিক্রনের দাপট দক্ষিণ আফ্রিকায় প্রকোপ হওয়ায় টেস্ট সিরিজ পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই( Bcci)।

ওমিক্রনের কারণে বাতিল হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজ, একথা শনিবার সকালেই জানা গিয়েছিল। আর এ বার প্রোটিয়া সফরও কিছুদিন পিছিয়ে দিল ভারত। নয়া সূচি অনুযায়ী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে প্রথম টেস্ট। যার ফলে বিরাট কোহলিরাও কিছুটা দেরিতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হবেন।

এদিকে দক্ষিণ আফ্রিকা বোর্ডের তরফে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ম্যাচের কেন্দ্র চূড়ান্ত করা হবে। সফর বাতিল না করার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন তারা।

আরও পড়ুন:Ind-New: ভারতের বিরুদ্ধে ৬২ রানে ইনিংস শেষ নিউজিল্যান্ডের, দিনের শেষে ৩৩২ রানে এগিয়ে কোহলিরা

 

Related articles

প্রচারের শেষ দিনে কলকাতায় একাধিক পদযাত্রা মমতার, জেলা কর্মসূচিতে অভিষেক

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রচারের শেষ দিনে সোমবার মহানগরীতে একাধিক পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল...

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...