Thursday, March 19, 2026

Hooghly: মদের ঠেকে বচসা, ধারালো অস্ত্র দিয়ে যুবককে ৪৬ বার কোপ

Date:

Share post:

মদের ঠেকে বচসা থেকে হাতাহাতি। তারপর ধারালো অস্ত্র যুবককে ৪৬ বার কোপ। রক্তারক্তি কান্ড। গুরুতর আহত অবস্থায় ওই যুবক কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে হুগলির (Hooghly) উত্তরপাড়ায় (Uttarpara)।

আরও পড়ুন: Hiran Chatterjee: কেন হোর্ডিং, পোস্টারে নেই বিজেপি বিধায়কের ছবি? ফের দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ হিরণের

হুগলির (Hooghly) উত্তরপাড়ার শালিমার এলাকায় মদের ঠেকে ছুরিকাহত হলেন যুবক‌। আহতের নাম লালচাঁদ হেলা(৩৮)। তাকে প্রথমে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে কলকাতা মেডিকেল কলেজে (Kolkata Medical college and Hospital) রেফার করা হয়।

আরও পড়ুন: সোমে সংসদে ব্যাঙ্ক বেসরকারিকরণ বিল, দেশজুড়ে প্রতিবাদের হুঁশিয়ারি রাকেশ টিকায়েতের

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে শালিমার খালধারে মদের আসর বসেছিল। সেখানে কয়েকজনের সঙ্গে বসে মদ্যপান করছিল লালচাঁদ।এরপর কথা কাটাকাটির পরই লালচাঁদের পেটে ছুরি চালিয়ে দেয় রাজা গুপ্তা নামে এক যুবক। আহত অবস্থায় লালচাঁদকে উদ্ধার করে উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যায় পরিবার। অভিযুক্ত পলাতক। তদন্তে নেমেছে পুলিশ।

spot_img

Related articles

মুখ্য নির্বাচক পদে মেয়াদ বৃদ্ধি! আগরকরের ইচ্ছায় সম্মতি দেবে বোর্ড?

মুখ্য নির্বাচক পদে মেয়াদ বাড়ছে অজিত আগরকরের (Chief Selector Ajit Agarkar )? ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার নিজে এই...

৯০০ গোল, মেসির মাইলস্টোনের দিনে আটকে গেল ইন্টার মায়ামি

সাফল্যের মুকুটে আরও একটি রঙিন পালক যুক্ত হল মেসির (Messi)।নিজের কেরিয়ারে ৯০০ গোলের মাইলস্টোন স্পর্শ করলেন এলএম টেন।...

সপ্তাহান্তে কালবৈশাখীর পূর্বাভাস হাওয়া অফিসের, জোরালো হচ্ছে ক্লাউড ব্রাস্টের সম্ভাবনা!

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শুক্র শনিবারে রাজ্যজুড়ে...

ডাবগ্রাম-ফুলবাড়িতে মা-ছেলের লড়াই: শিখার আশীর্বাদ নিয়ে প্রচার শুরু রঞ্জনের

সম্পর্কে তাঁরা মা-ছেলেই বলা যায়। কিন্তু রাজনৈতিক মতাদর্শে ভিন্ন মেরুর। এবার ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে মুখোমুখি একসময়ের রাজনৈতিক গুরু...