Thursday, May 14, 2026

Revenge of the Apes: সন্তানের মৃত্যুর ভয়ঙ্কর প্রতিশোধ! ২৫০ কুকুর ছানাকে খুন বাঁদর বাহিনীর

Date:

Share post:

সন্তানের মৃত্যুর প্রতিশোধ নিতে ২৫০ কুকুর ছানাকে খুন (Revenge of the Apes) বাঁদর (Monkeys) বাহিনীর। সন্তানের মৃত্যুর প্রতিশোধ যে কতটা ভয়ঙ্কর হতে পারে এই ঘটনাটিই তার প্রমাণ। ঘটনাটি মহারাষ্ট্রের (Maharashtra) মজলগাঁওয়ের।

আরও পড়ুন-ভারতীয় বংশোদ্ভূত ৬৬ সন্ত্রাসী ইসলামিক স্টেটের সদস্য, চাঞ্চল্যকর রিপোর্ট আমেরিকার

গ্রামবাসীরা জানিয়েছেন, ৩০ দিন আগে একটি বাঁদরের বাচ্চাকে মেরে ফেলেছিল এক দল কুকুর। তার পর থেকেই এলাকা দাপিয়ে বেড়াচ্ছে বাঁদরের একটি বিশাল দল (Revenge of the Apes)। কুকুরছানা দেখলেই তুলে নিয়ে গিয়ে উঁচু জায়গা থেকে ফেলে মেরে দিচ্ছে বাঁদর (Monkeys) বাহিনী। গত মাসে বাঁদরের হানায় অন্তত ২৫০ কুকুর ছানার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বাঁদরের দলের দাপটে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যেও।

আরও পড়ুন-Captain: বিজেপির সঙ্গেই হাত মেলালেন ক্যাপ্টেন অমরিন্দর

মজলগাঁও (Majalgaon) থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে রয়েছে লাভুল গ্রাম। হাজার পাঁচেক মানুষের বাস ওই গ্রামে। গ্রামবাসীদের দাবি, বর্তমানে ওই গ্রামে আর কোনও কুকুরছানাই বেঁচে নেই। বাঁদরের প্রতিশোধের হাত থেকে বাঁচতে গ্রামবাসীরা বন দফতরের আধিকারিকদের জানিয়েছিলেন। অভিযোগ, বন দফতরের কর্মীরা একটিও বাঁদরকে ধরতে সমর্থ হয়নি। কিছু গ্রামবাসীরা বাঁদরদের হাত থেকে কুকুছানাদের বাঁচানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তা করতে গিয়ে উঁচু থেকে পড়ে একাধিক গ্রামবাসী আহত হয়েছেন বলে খবর।

গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের ছোট ছোট ছেলেমেয়েদের উপরও সুযোগ পেলেই হামলা চালাচ্ছে বাঁদর বাহিনী।

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...