Wednesday, May 13, 2026

Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও শেষ রক্ষা হল না কিদাম্বি শ্রীকান্তের। ফাইনালে লোহ কিয়ান ইয়ুর কাছে হেরে গেলেন তিনি। যার ফলে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল শ্রীকান্তকে। ম‍্যাচের ফলাফল ১৫-২১, ২০-২২।

২) চারজন নামি কোচকে নির্বাচিত করেছে এটিকে মোহনবাগান। ইতিমধ্যে এই কোচেদের সঙ্গে কথা বলেছে সবুজ-মেরুণ ম্যানেজমেন্ট। আর এই চারজন কোচের মধ্যে এগিয়ে আছেন এফসি গোয়ার বর্তমান হেড কোচ জুয়ান ফেরান্ডো। সূত্রের খবর, ফেরান্ডোকে আনতে মুখিয়ে রয়েছে এটিকে মোহনবাগান।

৩) ফের বর্ণবিদ্বেষের অভিযোগ উঠল ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায়। অভিযোগ আর্সেনালের  এক ফুটবলারকে বর্ণবিদ্বেষী আক্রমণ করেন লিডসের এক সমর্থক। ইতিমধ্যেই সেই ব‍্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

৪) নিলামে উঠতে চলেছে মারাদোনার বাড়ি, গাড়ি এবং অন‍্যান‍্য জিনিসপত্র। জানা গিয়েছে মারাদোনার পাঁচ বৈধ সন্তান একজোট হয়ে এই নিলামের সিদ্ধান্ত নিয়েছেন। আর্থিক সমস্যার কারণেই ফুটবল রাজপুত্রর ছেড়ে যাওয়া সম্পত্তি বিক্রি করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...