Saturday, May 16, 2026

Winter: হুড়মুড়িয়ে নামছে তাপমাত্রা, যমুনা নদীর জল জমে বরফ,লাদাখের তাপমাত্রা মাইনাস ১৯

Date:

Share post:

শীতের কামড়ে জবুথুবু ভারতের বিস্তীর্ণ অঞ্চল।শৈত্যপ্রবাহের জেরে হু হু করে নামছে তাপমাত্রার পারদ। শ্রীনগরের রাতের তাপমাত্রা মাইনাস ৫ ডিগ্রিতে পৌঁছেছে। পহেলগামে তা নেমেছে মাইনাস ৭.৪ ডিগ্রিতে। শ্রীনগরে এর মধ্যেই তুষারপাতের প্রাবল্য বেড়েছে। লাদাখে তা ইতিমধ্যেই পৌঁছেছে মাইনাস ১৯ ডিগ্রিতে। শুরু হয়েছে তুষারপাত।হিমাচল প্রদেশের বিস্তীর্ণ অংশও বরফে ঢেকেছে। হিমেল হাওয়ার দাপটে এই দুই রাজ্যে এখন তুষার শহরে পরিণত হয়েছে। কনকনে ঠান্ডার বারবাড়ন্তে উত্তরাখণ্ডের যমুনেত্রী ধামে যমুনা নদীর জল জমে বরফ।পারদ নেমেছে মাইনাস ১০ ডিগ্রিতে।এদিকে ২৩ বছরের পুরনো রেকর্ড ভেঙে জম্মুতে তাপমাত্রা তাপমাত্রার পারদ নেমে মাইনাস ৬ ডিগ্রিতে ঠেকেছে।


আরও পড়ুন:Winter: শৈত্যপ্রবাহের জেরে কাঁপছে উত্তরভারত, রাজধানীতে তাপমাত্রা ৩.১ ডিগ্রি

শৈত্যপ্রবাহের জেরে কাঁপছে উত্তরভারতের একাংশ। উত্তরপ্রদেশের একাংশে গত কয়েক দিনে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা নীচে নেমে গিয়েছে। সোমবার রাজধানীতে পুরনো রেকর্ড ভেঙে তাপমাত্রা নেমেছে ৩.১ ডিগ্রিতে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের একাংশে জারি হয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা।



তবে ২২ ডিসেম্বরের পর থেকে পরিস্থিতি কিছুটা বদলাতে পারে বলে জানিয়েছে আবহাবিদরা।  পশ্চিমী ঝঞ্ঝার জেরে বড়দিনের সময়ে হয়ত সর্বনিম্ন তাপমাত্রাও একটু বাড়বে। যার জেরে কিছুটা হলেও স্বস্তি পাবেন রাজধানীর বাসিন্দারা।

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...