Friday, May 22, 2026

জায়ান্ট কিলার অরূপকে জিতিয়ে কেঁদে ফেললেন মন্ত্রী অরূপ

Date:

Share post:

২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু যেখানে পরিবর্তন হয়নি তা হলো কলকাতা পুরসভার ৯৮ নম্বর ওয়ার্ড। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সবুজ ঝড়ের মধ্যেও বামেদের জন্য অটুট ছিলো এই ওয়ার্ড। অবশেষে ৩৬ বছরের বাম দুর্গে ভাঙন। ঐতিহাসিক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়ী হলেন তৃণমূলের অরূপ চক্রবর্তী। এই জয়ের পিছনে অবশ্যই বড় কৃতিত্ব মন্ত্রী অরূপ বিশ্বাসের। বামেদের মিথ ভেঙে এই ওয়ার্ড নিজেদের দখলে আনার জন্য একের পর এক সভা, রোড-শো, মিটিং-মিছিল করেছেন অরূপ বিশ্বাস সহ তৃণমূল নেতৃত্ব। তারই সুফল পেল ঘাসফুল শিবির।

এদিন গণনার শুরু থেকে পরের পর রাউন্ডে এগিয়ে ছিলেন বামেদের হেভিওয়েট প্রার্থী মৃত্যুঞ্জয় চক্রবর্তী। একটা সময় মনে হয়েছিল ৯৮ নম্বর ওয়ার্ডে বামেদের মিথ ভাঙা অসম্ভব। কিন্তু দিনের শেষে সেই অসম্ভবই সম্ভব হল তৃণমূলের পক্ষে। অরূপ চক্রবর্তীর পক্ষে। অরূপ বিশ্বাসের পক্ষে। জিতলেন তিনিই জিতলেন। ২০০ কিছু বেশি ব্যবধানে জয় পেলেন তৃণমূল প্রার্থী। কলকাতা পুর নির্বাচনের ইতিহাসে যে কয়েক জনের নাম জায়ান্ট কিলার হিসেবে লেখা রয়েছে সেই তালিকায় নয়া সংযোজন অরূপ চক্রবর্তী।

তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী জয়ের উচ্ছ্বাসে মেতে উঠে অরূপ বিশ্বাসের পা ছুঁয়ে প্রণাম করেন। আর ৩৬ বছরের লাল দুর্গ দখলের পরেই আনন্দে কেঁদে ফেললেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এই কান্না আবেগের, উচ্ছাসের, যুদ্ধজয়ের।

আরও পড়ুন- KMC Election Results 2021: জয়ী হয়েই তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করলেন `নির্দল` পূর্বাশা

 

Related articles

কর্পোরেশনের অধিবেশন থেকে বুলডোজার: রাস্তায় নেমে প্রতিবাদের নির্দেশ তৃণমূল নেত্রীর

বাংলার ক্ষমতায় এসেই সব প্রশাসনিক ক্ষেত্রকে গায়ের জোরে দখলের পথে বিজেপি। একই পরিস্থিতির শিকার কলকাতা কর্পোরেশন। একদিকে প্রশাসনিকভাবে...

পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ? সাফ জানালেন অভিষেক

“কলকাতা পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ, তারপর আমাকে জিজ্ঞেস করবেন“- ১৮৮/এ হরিশ মুখার্জি রোড ‘শান্তিনিকেতন’ নামের...

বঙ্গভবনে ৪০ সেকেন্ডের সাক্ষাৎ শুভেন্দু-ঋতব্রতর, কী কথা হল!

বঙ্গভবনে হঠাৎ দেখা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) ও উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক (TMC MLA) ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের...

‘সবার জন্য রেশন’ নীতিতে ইতি! ‘স্বচ্ছল ‘উপভোক্তাদের কার্ড ফেরত দেওয়ার আবেদন খাদ্যমন্ত্রীর

তৃণমূল জমানার 'সবার জন্য রেশন' নীতিতে কার্যত ইতি টানার ইঙ্গিত দিল নতুন বিজেপি সরকার। আর্থিকভাবে 'স্বচ্ছল 'উপভোক্তাদের স্বেচ্ছায়...