Friday, March 20, 2026

Earthquake:সাতসকালেই কেঁপে উঠল কর্ণাটক, ভূকম্পনের মাত্রা ৩.৩

Date:

Share post:

সাতসকালেই কেঁপে কর্ণাটকের চিক্কাবল্লাপুর জেলা ।রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৩.৩ । কম্পনের মাত্রা কম হওয়ায় নাগরিক জীবনে কোনও প্রভাব পড়েনি বলে জানা গিয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, বেঙ্গালুরুতে রিখটার স্কেলে ৩.৩ মাত্রায় কম্পন অনুভূত হয়। এদিকে কর্ণাটক রাজ্য প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, আজ সকালে চিক্কাবল্লাপুর জেলায় ২.৯ ও ৩ মাত্রার দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন:যুদ্ধবিমানকে আকাশেই ধ্বংস করবে রাশিয়ার এস-৪০০ মিসাইল, মোতায়েন পাঞ্জাব সীমান্তে

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি টুইটারে জানিয়েছে সকাল ৭টা ১৪ মিনিটে যে ভূমিকম্পটি হয় সেটির কেন্দ্রস্থল ছিল কর্ণাটকের রাজধানী থেকে ২৩ কিলোমিটার গভীরে । প্রথমটি ভূমিকম্পের কেন্দ্রস্থল কর্ণাটকের রাজধানী থেকে ৬৬ কিলোমিটার দূরে ছিল বলে জানা গিয়েছে। এর ৫ মিনিট আগেই প্রথম ভূমিকম্পটি হয়।


কর্ণাটক স্টেট ন্যাচারাল ডিজাস্টার মনিটরি সেন্টার (KSNDMC) জানায়,  “ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ভূমিকম্পের তীব্রতার মানচিত্র অনুসারে, কম্পনের তীব্রতা কম এবং এটি সবথেকে বেশি ১০ কিলোমিটার রেডিয়াস দূরত্ব পর্যন্ত অনুভূত হতে পারে৷

Related articles

সুযোগ নেই বিশ্রামের টিম ইন্ডিয়ার, ইংল্যান্ড সফরের আগেও খেলতে হবে সিরিজ

ঠাসা ক্রীড়াসূচি ভারতীয় দলের। আফগানিস্তান সিরিজের পর বিশ্রামের সুযোগ রইল না ভারতীয় ক্রিকেটারদের জন্য। জুলাইয়ের শুরুতে ইংল্যান্ড সফরের...

ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট দিয়ে প্রকাশ্যে কোন্দল সব্যসাচী-সুস্মিতার, কুরুচিকর মানসিকতায় বিরক্ত নেটপাড়া

অতীতকে পিছনে ফেলে রেখে নতুন জীবনে পা দিতে না দিতেই বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী-ইনফ্লুয়েন্সার সুস্মিতা রায় (Susmita Roy)। প্রাক্তন...

কলকাতায় এসেই বাঙালি বাবু রাচিন, ফোন করলেন বেলা বোসকে!

কলকাতায় আইপিএল(IPL) খেলতে এসেই বেলা বোসের খোঁজে রাচিন রবীন্দ্র((Rachin Ravindra)! বৃহস্পতিবার রাতেই কেকেআর শিবিরে যোগ দিয়েছেন কিউয়ি তারকা।...

ভোট বঙ্গে জোর প্রচার, কমিশনের স্ক্যানারে সোশ্যাল মিডিয়ায়ও

বেজে গিয়েছে রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা। শাসক-বিরোধী সব দলই শুরু করেছে জোর কদমে প্রচার। তবে রাস্তায় বা বাড়ি-বাড়ি...