Monday, April 27, 2026

Blast:বিহারের নুডলস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ,মৃত ৬

Date:

Share post:

বিহারের নুডলস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। রবিবার সকালে এই বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৬ জন শ্রমিক। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও ১২ জনকে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে জানিয়েছে পুলিশ।এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। কীভাবে এরকম ভয়াবহ দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখছে পুলিশ।

আরও পড়ুন:আলুসহ ৭ ফসলের বিমার সময় বৃদ্ধি রাজ্য সরকারের

অনান্য দিনের মতো রবিবারও নুডলস তৈরির কারখানায় কাজ চলছিল। সকাল ১১টা নাগাদ আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকট আওয়াজে ঘরের বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা। তখনই কারখানার বাইরে ধোঁয়া বেরতে দেখেন তারা। সূত্রের খবর দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় ঝলসে গিয়েছেন অধিকাংশ কর্মরত শ্রমিক। অগ্নিদগ্ধ অবস্থায় আহতদের চিকিৎসা চলছে। ঘটনাস্থলে পৌঁছেছেন বিশাল পুলিশবাহিনী। এখনও বয়লারটি থেকে কালো ধোঁয়া বের হচ্ছে বলে খবর। কিন্তু কীভাবে এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন কারখান কর্তৃপক্ষ।  মৃত শ্রমিকদের পরিচয় জানার চেষ্টা চলছে।

গোটা ঘটনায় শোকপ্রকাশ করে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মৃতদের পরিবারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। টুইটে তিনি জানিয়েছেন,  মৃতদের পরিবারের পাশে আছে সরকার। তাঁদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা প্রতিশ্রুতি দিয়েছে বিহার সরকার।

Related articles

ভোটের জন্য কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ, বিধিনিষেধ জারি গণনার দিনেও

২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে(second phase of election) ৭ জেলার ১৪২টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এর মধ্যে...

প্রচারের শেষ দিনে কলকাতায় একাধিক পদযাত্রা মমতার, জেলা কর্মসূচিতে অভিষেক

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রচারের শেষ দিনে সোমবার মহানগরীতে একাধিক পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল...

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...