Sunday, March 15, 2026

যৌন হেনস্থা ঠেকাতে মেয়েদের জন্যেই বিতর্কিত দাওয়াই: JNU-র সার্কুলার ঘিরে তীব্র সমালোচনা

Date:

Share post:

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU) বিতর্কিত সার্কুলার ঘিরে তীব্র সমালোচনা সব মহলে। যৌন হয়রানি (Sexual Harassment) বিষয়ে ১৭ জানুয়ারি একটি কাউন্সিলিংয়ের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর তার জন্য ওয়েবসাইটে একটি আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে। সেটা ঘিরেই তৈরি হয়েছে তুমুল বিতর্ক। সেই সার্কুলারে (circular) বলা হয়েছে, যৌন হেনস্থা রুখতে মেয়েদেরই জানা উচিৎ কোথায় থামতে হয়। পুরুষ ও নারীর বন্ধুত্বের মধ্যে সীমারেখা টানতে হয়।

এই ভাষা নিয়ে পড়ুয়া থেকে শিক্ষকমহলে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের প্রশ্ন, এই ধরনের অধিবেশনে কী বার্তা দেওয়া হবে। বিজ্ঞপ্তি থেকেই স্পষ্ট, যে এই জাতীয় অধিবেশনে যৌন হয়রানির দায় ছাত্রীদের উপর চাপিয়ে দেওয়া হবে।

ফেসবুক পোস্টে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আয়েশা কিদওয়াই বলেন, এই আমন্ত্রণ থেকেই  স্পষ্ট কেন মেয়েরা যৌন হয়রানির অভিযোগ নিয়ে আইসিসির কাছে আসতে চান না। কারণ, তাঁরা নিজেরাই দোষী সাব্যস্ত হবেন বলে ভয় পান।

বিশেষজ্ঞ মহলের মতে, ছেলেদের তুলনায় মেয়েরাই বেশি জানে কীভাবে হয়রানি রুখে দেওয়া যায়। সেই কারণে তাদের নতুন করে কিছু জানার নেই। বরং ছেলেদেরই এ বিষয়ে জানাতে হবে। তবে বিতর্ক উঠেছে এই ধরনের হয়রানির ক্ষেত্রে যদি এভাবে লিঙ্গবৈষম্যকে সার্কুলারে প্রাধান্য দেওয়া হয়, তাহলে অধিবেশনে কী পাঠ দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ!

আরও পড়ুন- ফোন করে সৌরভে খোঁজ নিলেন মুখ‍্যমন্ত্রী, মেসেজ করলেন বিগ বি

 

 

spot_img

Related articles

অপেক্ষার অবসান, আজই বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোট ঘোষণা!

রবিবাসরীয় বিকেলে বাংলা-সহ ৫ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা! ৪টা নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডাকল জাতীয় নির্বাচন...

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

আজকের দিনে মেষ থেকে মীন—১২টি রাশির জাতকদের জন্য কী ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র? কোথাও সাফল্যের সম্ভাবনা, আবার কোথাও সতর্ক...