Thursday, May 14, 2026

Sourav Ganguly: স্থিতিশীল সৌরভ, তবে এখনই ছাড়া পাচ্ছেন না হাসপাতাল থেকে, শুক্রবার রিপোর্ট দেখে হবে পরবর্তী সিদ্ধান্ত

Date:

Share post:

ভালো আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়( Sourav Ganguly) । উন্নতি হয়েছে শারীরিক অবস্থারও, বৃহস্পতিবার এমনটাই জানান হল হাসপাতালের পক্ষ থেকে। সোমবার রাতে করোনায় ( Corona) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মহারাজ। হাসপাতালে ভর্তি করানোর পর থেকে আর জ্বর আসেনি বলে জানান হল হাসপাতালের পক্ষ থেকে।

বিসিসিআই প্রেসিডেন্টের শারীরিক অবস্থা খানিকটা উন্নতি হলেও, এখনই হয়তো হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না তিনি। মহারাজ ওমিক্রনে আক্রান্ত কি না, তা জানতে ইতিমধ্যেই জিন পরীক্ষার জন্য তাঁর নমুনা কল্যাণীতে পাঠানো হয়েছে। সূত্রের খবর, শুক্রবার বিকেলে আসবে জিন পরীক্ষার রিপোর্ট। সেই জিন পরীক্ষার রিপোর্ট দেখেই নেওয়া হতে পারে পরবর্তী সিদ্ধান্ত। হাসপাতাল কতৃপক্ষের তরফ থেকে এমনটাই খবর আসছে। হাসপাতালের তরফ থেকে জানা গিয়েছে মহারাজকে হাসপাতালে ভর্তি করানোর পর থেকে তার আর জ্বর আসেনি। স্বাভাবিক খাওয়া দাওয়া করেছেন তিনি।

সোমবার রাতে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজের চিকিৎসার জন্য গঠন করা হয়েছে তিন সদস্যের চিকিৎসকদল। স্থিতিশীল আছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন:Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...