Saturday, May 9, 2026

Fire: কৈখালিতে রঙের কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন

Date:

Share post:

নতুন বছরের শুরুতেই রাজ্যে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার সকালে কৈখালিতে রঙের কারখানায় আগুন লেগে ভস্মীভূত কারখানার একাংশ। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৫টি ইঞ্জিন। পাশপাশি পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। ঘটনাস্থলে পৌঁছেছেন এলাকার বিধায়ক অদিতি মুন্সিও।

আরও পড়ুন:Covid-19 in West Bengal :কোভিড চিকিৎসায় নয়া পদ্ধতি জারি স্বাস্থ্য দফতরের, থাকবে ককটেল থেরাপিও

বিমানবন্দর থেকে সামান্য দূরে কৈখালির রঙের কারখানায় শনিবার সকালে আগুন লাগার পরে সেই আগুন ছড়িয়ে পরে পাশের গেঞ্জি কারখানায়। রাসায়নিকের ড্রাম থাকায় আগুন খুব তাড়াতাড়ি ছড়িয়ে পরে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানার ভিতরে ছিল দাহ্য পদার্থ। আগুন লাগতেই একের পর এক বিস্ফোরণের শব্দে সেগুলি ফাটতে শুরু করে। গোটা এলাকায় ইতিমধ্যেই ঘটনাটিকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে।

বেলা একটার সময় আগুন খানিকটা নিয়ন্ত্রণে আনেন দমকলবাহিনী। বিমানবন্দর সংলগ্ন এলাকায় এই আগুন লাগায় সেই দিক থেকেও ফোমচার্জ করা হয়।এলাকাটি ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণ করতে যথেষ্ট বেগ পেতে হয় দমলকর্মীদের। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। পাশেই রয়েছে বাচ্চাদের পোশাক তৈরির কারখানা। আগুনের লেলিহান শিখা সেই কারখানাকেও গ্রাস করেছে।

বিধায়ক অদিতি মুন্সি জানান, “অনেকটাই আগুন নিয়ন্ত্রণে এসেছে। দমকল বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। আশা করা যায় কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারব।এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য যে যে ব্যবস্থা নেওয়া যায় আমরা তা করব।”

Related articles

কোনও ইগো নেই: বাংলায় বাম-অতিবাম-সহ অবিজেপি সবদল নিয়ে জোটের বার্তা মমতার

বিজেপিকে রুখতে এবার বাংলায় বাম-অতিবাম-সহ বিজেপি (BJP) বিরোধী সবদল নিয়ে জোটের বার্তা দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

রাজ্যপাল ইচ্ছা করে বাধা দিচ্ছেন বিজয়কে: সরব সিপিআইএম, মামলা সুপ্রিম কোর্টে

ম্যাজিক ফিগার না ছুঁলেও বিধানসভায় দাঁড়িয়ে সরকার গঠনের সময়ে নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেন কি না তা দেখার...

পালাবদলের পরেই ‘গণশক্তি’-র পাতাজোড়া রাজ্যের বিজেপি সরকারের বিজ্ঞাপন!

রাজ্যে পালাবদল ঘটতেই সিপিআইএমের (CPIM) দৈনিক মুখপত্র ‘গণশক্তি’-র (Ganashakti) পাতাজোড়া রাজ্য সরকারের বিজ্ঞাপন। বাংলায় বিজেপি সরকার আসতেই শিকে...

সেলফির নামে রোহিতের কোটি টাকার ঘড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা! ক্ষুব্ধ হিটম্যান

অনুরাগীর নিজস্বী তোলার আবদার মেটাতে গিয়ে বড় ক্ষতির মুখে পড়তে হচ্ছিল প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma)।...