Sunday, May 17, 2026

Novak Djokovic: গতমাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন জোকার, জানালেন তাঁর আইনজীবীরা

Date:

Share post:

গতমাসে করোনায় ( Corona) আক্রান্ত হয়েছিলেন সার্বিয়ার টেনিস তারকা নোভাক জোকোভিচ( Novak Djokovic)। শনিবার এমনটাই জানালেন তাঁর আইনজীবীরা।করোনার টিকাকরণগত নিয়ম না মানায় অস্ট্রেলিয়ায় ( Australia) ঢুকতে দেওয়া হয়নি এই টেনিস তারকাকে। এমনকি অস্ট্রেলিয়ান ওপেনেও ( Australian Open) অংশগ্রহণ করতে পারবেন কিনা সেই নিয়ে উঠছে প্রশ্ন। এরপরই আদালতের দ্বারস্থ হন জোকার।

অস্ট্রেলিয়ান ওপেন খেলার জন্য চিকিৎসা ক্ষেত্রে ছাড়ের আবেদন করেছেন জোকোভিচ। শনিবার তাঁর আইনজীবীরা জানালেন, গত মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন জোকার। গত ১৬ ডিসেম্বর করোনা পরীক্ষা করিয়েছিলেন জোকোভিচ। সেই সময় করোনার ফলাফল পজিটিভ আসে। তারপর থেকে ১৪ দিন কেটে গিয়েছে।

আগামী সোমবার শুনানি হওয়ার কথা জোকোভিচের আবেদনের। ততদিন পর্যন্ত মেলবোর্নে কার্লটনের পার্ক হোটেলেই থাকবেন জোকার।

যদিও জোকোভিচের করোনায় আক্রান্ত হওয়ার কথা সামনে আসতেই বিতর্কে জড়িয়েছেন জোকার। ১৬ ডিসেম্বর, অর্থাৎ যেদিন করোনো আক্রান্ত হয়েছিলেন জোকোভিচ, সেদিনই সার্বিয়ায় একটি অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি। গোটা অনুষ্ঠানে জোকোভিচকে মাস্ক ছাড়া দেখা গিয়েছিল বলে জানা যাচ্ছে। পরের দিনই জোকোভিচ টেনিস সেন্টারের একটি অনুষ্ঠানে ছিলেন, যেখানে অংশ নিয়েছিলেন প্রচুর খুদে খেলোয়াড়। তাদের সামনেও জোকোভিচকে মাস্ক ছাড়া দেখা গিয়েছে। পরীক্ষা করোনার পরেও কেন তিনি এ ভাবে ঘুরে বেড়ালেন এবং বাকিদেরও বিপদের মুখে ফেললেন সেই নিয়েই এখন উঠছে প্রশ্ন।

আরও পড়ুন:Sunil Gavaskar: পুজারার প্রশংসায় গাভাস্কর, তুলনা করলেন হাসিম আমলার সঙ্গে

Related articles

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...