Saturday, May 2, 2026

Covid Update:সংক্রমণ কমলেও দেশে বাড়ছে সক্রিয় রোগী,পরিস্থিতি নিয়ে আজই মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক মোদির

Date:

Share post:

স্বস্তি দিয়ে খানিকটা কমল দেশের দৈনিক সংক্রমণের গ্রাফ। তবে তৃতীয় ঢেউয়ের সংক্রমণের রাশ এখনও টানা যায়নি। তাই সেশের করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার বিকেল ৪টের সময় এই বৈঠকে আয়োজন করা হয়েছে। ভার্চুয়াল এই বৈঠকের সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:Delhi: কড়া পদক্ষেপ নিল দিল্লি, বন্ধ সব বেসরকারি কার্যালয়,বাড়ি থেকেই কাজ করার নির্দেশ

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণ ৬.৪ শতাংশ কমেছে। গত ২৪ ঘণ্টার দেশে সংক্রমিত হয়েছেন এক লক্ষ ৬৮ হাজার ৬৩ জন। গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ কমেছে মহারাষ্ট্র, দিল্লি, পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলিতে। দৈনিক সংক্রমণের নিরিখে এই মুহূর্তে মহারাষ্ট্রের পরেই রয়েছে বাংলা।

তবে সংক্রমণ কমলেও বেড়েছে মৃত্যু। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। সোমবার দেশে করোনায় মৃত্যু হয়েছিল ১৪৬ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ২৭৭ জন। দেশে বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন আট লক্ষ ২১ হাজার ৪৪৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৬৯ হাজার ৯৫৯ জন। তবে সুস্থতার হার এখনও নিম্নমুখী।

দেশের আক্রান্তদের সিংহভাগই রয়েছে মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় বাণিজ্যনগরীতে আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৪৭০ জন। তবে দৈনিক সংক্রমণের সংখ্যায় দিল্লিকে ছাপিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে পশ্চিমবঙ্গ। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে ১৯ হাজার ২৮৬ জন সংক্রমিত হয়েছেন।

পাশপাশি বেড়েছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। দেশে এই মুহূর্তে মোট ওমিক্রন আক্রান্ত চার হাজার ৪৬১ জন। ওমিক্রন থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৭১১ জন। ওমিক্রন আক্রান্তের সংখ্যাতেও শীর্ষে মহারাষ্ট্রই। এ রাজ্যে মোট ওমিক্রন আক্রান্ত ১২৪৭ জন। এর পরেই রয়েছে রাজস্থান। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি।

Related articles

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ভোটগণনায় সমস্যা নেই, হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টে

বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনায় (Vote Counting) শুধু কেন্দ্রীয় সরকারই কর্মী কেন, কমিশনের সিদ্ধান্তের বিরোধিতায় সুপ্রিম কোর্টে (Supreme...

অমানবিক গেরুয়া রাজ্য! অ্যাম্বুল্যান্সে রক্ত লাগায় রোগীর স্ত্রীকে দিয়ে সাফ করালেন চালক

চরম হতাশাজনক সরকারি পরিষেবা! দুর্ঘটনাগ্রস্ত এক ব্যক্তিকে অ্যাম্বুল্যান্সে নিয়ে আসার সময়ে গাড়ির গায়ে লেগে গিয়েছে রক্ত। কিন্তু এবার...

পুনর্নির্বাচনের প্রথম দেড় ঘণ্টা পার, নির্বিঘ্নেই চলছে ভোটদান 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (WBLA 2026) দ্বিতীয় দফায় ইভিএম কারচুপির অভিযোগের জেরে শনিবার দক্ষিণ ২৪ পরগনার ১৫ টি বুথে...

বারাসতে স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ, কমিশনের ভূমিকায় প্রশ্ন

বারাসত গভর্নমেন্ট কলেজের স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ। শনিবার সকাল আটটা পাঁচ থেকে আটটা বাইশ মিনিট পর্যন্ত মনিটার...