Tuesday, April 28, 2026

যোগীর মন্ত্রিসভায় ফের ভাঙন, দল ছাড়লেন উত্তরপ্রদেশের খাদ্য প্রতিমন্ত্রী ধরম সিং সাইনি

Date:

Share post:

নির্বাচন যত এগিয়ে আসছে উত্তরপ্রদেশে(Uttar Pradesh) বিজেপির(BJP) অস্বস্তি বেড়ে চলেছে ততই। ইতিমধ্যেই দুই মন্ত্রীসহ ৭ জন বিধায়ক দল ছেড়েছেন সেই তালিকায় যোগ হলো আরও একটি নাম। ইনি উত্তরপ্রদেশের খাদ্য প্রতিমন্ত্রী ধরম সিং সাইনি(Dharam Singh Saini)। সব মিলিয়ে ভোটের আগে উত্তরপ্রদেশে বিজেপি ছাড়লেন ৩ জন মন্ত্রী। বৃহস্পতিবার সকালে সাইনি রাজ্য সরকারের নিরাপত্তা ও বাসভবন ত্যাগ করেন। তখন থেকেই তাঁর পদত্যাগের জল্পনা শুরু হয়েছিল।

এর আগে যোগীর মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন স্বামী প্রসাদ মৌর্য, দারা সিং চৌহান। ইস্তফা দেওয়ার পর মৌর্য জানিয়েছিলেন আরও ‘উইকেট’ পড়বে৷ তাঁর ভবিষ্যদ্বাণী সত্যি করে ২৪ ঘণ্টার মধ্যে মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসেন দারা সিং চৌহান। তার ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করলেন সাইনি। অন্যদিকে আজ সকালেই বিজেপি ছেড়েছেন উত্তর প্রদেশ বিধায়ক মুকেশ বর্মা। তিনি বলেন, স্বামী প্রসাদ মৌর্য আমাদের নেতা। তিনি যে সিদ্ধান্তই নেবেন, আমরা সমর্থন করব। আগামী দিনে আরও অনেক নেতা আমাদের সঙ্গে যোগ দেবেন।

আরও পড়ুন:গঙ্গাসাগর মেলায় অগ্নিকাণ্ড, চিকিৎসার জন্য ‘এয়ারলিফ্ট’ করে আনা হলো দু’জনকে

উল্লেখ্য, উত্তর প্রদেশের ৪০৩ টি বিধানসভা কেন্দ্রে ১০ ফেব্রুয়ারি থেকে সাতটি ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে যেভাবে একের পর এক বিধায়ক ও মন্ত্রী দল ছেড়ে যাচ্ছেন তাতে ঘুম ছুটেছে গেরুয়া শিবিরের।

Related articles

দ্বিতীয় দফার ভোটের আগে মঙ্গলের ভোরে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ কমিশনের 

ছাব্বিশের ভোটের শেষ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ প্রকাশ করল নির্বাচন কমিশন । ভোটাধিকার পেলেন ১৪৬৮ জন। মধ্যরাতে তালিকা প্রকাশের...

ভোটের মুখে আচমকা অকেজো কলকাতা পুলিশের ওয়ারলেস পরিষেবা! 

নির্বাচনী আবহে হঠাৎ বিপাকে কলকাতা পুলিশের ওয়ারলেস যোগাযোগ ব্যবস্থা(wireless communication system by Kolkata Police)। সোমবার বিকেলের এই ঘটনায়...

SOP তৈরির কাজ কতটা এগোলো, ইমপা- ফোরাম বৈঠক শেষে জানালেন পিয়া- প্রসেনজিতরা

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay) যেন গোটা টলিউড ইন্ডাস্ট্রিকে (Tollywood Industry) এক...

প্রচার শেষ হতেই টাকা বিলি! শ্রীরামপুরে বিজেপি প্রার্থীকে ঘিরে চাঞ্চল্য

ভোটের ময়দানে কোনও প্রভাব ফেলতে পারবে না। নির্বাচনী প্রচারেও প্রার্থীকে খুঁজেই পাওয়া যায়নি প্রায়। এই অবস্থায় ভোটে জিততে...