Wednesday, June 3, 2026

ভার্চুয়াল নয় সশরীরে হোক শুনানি, দাবি আইনজীবীদের

Date:

Share post:

ভার্চুয়াল নয় শুনানি হোক সশরীরে দাবি আইনজীবি (Advocate) মহলের।পশ্চিমবঙ্গ বার কাউন্সিলরের তরফে সাংবাদিক সম্মেলন করে আইনজীবীরা বলেছেন, কোভিডবিধি মেনে ভার্চুয়াল শুনানি করতে গিয়ে আইনজীবীরা নানান অসুবিধার মধ্যে পড়ছেন। সঠিকভাবে নথিপত্র পেশ করা যাচ্ছে না। এতে আখেরে বিচারপ্রার্থীরা সমস্যায় পড়ছেন। দীর্ঘায়িত হচ্ছে বিচার প্রক্রিয়া।
বার কাউন্সিলের (The Bar Council of West Bengal) চেয়ারম্যান অশোক দেব জানান, অনেক আইনজীবীরই নিজস্ব চেম্বার নেই। তরা বার কাউন্সিলের অফিসের ওপর নির্ভরশীল, কিন্তু এখন তারা আসতে পারছেন না। আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন আইনজীবীরা।

আরও পড়ুন – উত্তরপ্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রী মুখ প্রিয়াঙ্কা? মুচকি হেসে ইঙ্গিত সোনিয়া কন্যার 

অশোক দেবের কথায়, হাইকোর্ট এভাবে ভার্চুয়াল বিধি চালু করার আগে বার কাউন্সিলের (The Bar Council of West Bengal) সঙ্গে কথা বলা উচিত ছিল।কিন্তু তা হয়নি। কথা না বলায় যেটা হয়েছে, আইনজীবীদের (Advocate) অসুবিধেগুলি ধর্তব্যের মধ্যে আনা হয়নি। শুধু কলকাতায় নয় জেলা আদালতগুলিতে প্রচুর আইনজীবী কাজ করেন। অনেক সিনিয়র আইনজীবী (Advocate) রয়েছেন যারা এই ভার্চুয়াল টেকনলজিতে অভ্যস্ত নন। তারা খুবই অসুবিধের মধ্যে পড়েছেন। রোজগার ধাক্কা খাচ্ছে। সঙ্গে লক্ষ লক্ষ বিচারপ্রার্থী সঠিক বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। অবিলম্বে এর সুরাহা করা দরকার।
আইনজীবী মহল চাইছেন, হাইকোর্টের বিচারপতিরা বার কাউন্সিলের সঙ্গে আলোচনায় বসুন। যাতে দুপক্ষের আলোচনার মাধ্যমে বর্তমান অবস্থার পরিবর্তন ঘটে।

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

প্রশাসনিক বৈঠকে ‘গঠনমূলক বিরোধী’র বার্তা তৃণমূলের, নবান্নে হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...