Friday, May 15, 2026

গোয়ায় তৃণমূলের দলীয় দফতরে পুলিশের তাণ্ডব, কমিশনে অভিযোগ জানাল ঘাসফুল শিবির

Date:

Share post:

সামনেই গোয়ায় বিধানসভা নির্বাচন (Goa Assembly Election)। এর মধ্যে তৃণমূলের (Trinamool Congress) দলীয় দফতরে তাণ্ডব পুলিশের। গোয়ায় বিধানসভা নির্বাচনের আগে ভয় পেয়ে ও প্রবল চাপে পড়ে বিজেপি এবার পুলিশকে গুণ্ডামির কাজে নামালো। গোয়ার পানাজিতে তৃণমূল কংগ্রেসের দলীয় দফতরের ব্যানার, পোষ্টার, হোর্ডিং রাতের অন্ধকারে তছনছ করল পুলিশ। এই ঘটনায় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

তৃণমূল কংগ্রেস গোয়ায় যেভাবে কয়েক মাসের মধ্যে শক্তিশালী সংগঠন তৈরি করে ফেলেছে। এমজিএম-এর সঙ্গে জোট সাধারণ মানুষের মন জয় করেছে। এছাড়াও গৃহলক্ষ্মী কার্ড ও যুবশক্তি কার্ড ব্যাপক সাড়া ফেলেছে গোয়ায়। এসব দেখে প্রবল চাপে গোয়া বিজেপি। তাই এবার পুলিশকে মাঠে নামিয়ে তৃণমূল কংগ্রেসকে চাপে ফেলতে চাইছে। যদিও এতে কোনো লাভ হবে না।

আরও পড়ুন-সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত কেন কংগ্রেসে যোগ দেননি প্রশান্ত কিশোর? জানালেন প্রিয়াঙ্কা

নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর পুরোটাই এখন নির্বাচন কমিশনের আওতায়। পানাজির দলীয় দফতরের ভিতরে ঢুকে কীভাবে পুলিশের মোবাইল ভ্যান থেকে নেমে এভাবে তাণ্ডব চালালো কমিশনকে চিঠি দিয়ে তা জানতে চেয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)।

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সদ্য গোয়া সফর সেরে ফিরেছেন। ১১ টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা হয়েছে। মিথ্যাচারের জন্য কংগ্রেসকে এক্সপোজ করা হয়েছে। এরপরই রাতের অন্ধকারে পুলিশ নামিয়ে তাণ্ডব। এর পিছনে কি কোনো যোগসূত্র রয়েছে? উত্তর খুঁজছে গোয়ার রাজনৈতিক মহল।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...