Thursday, May 14, 2026

Assaulted in Local Train: চলন্ত ট্রেনে শ্লীলতাহানির অভিযোগ, মেয়েদের নিরাপত্তার নিয়ে প্রশ্নের মুখে রেল

Date:

Share post:

রেল নিরাপত্তা কোথায় এসে ঠেকেছে তা দেখা গেল শুক্রবার রাতে।চলন্ত ট্রেনের মধ্যেই শ্লীলতাহানির ঘটনা।নিজের ফেসবুকে সেই ঘটনার লাইভ ভিডিও শেয়ার করতেই নড়েচড়ে বসল রেল প্রশাসন। কিন্তু ঘটনার ২৪ ঘণ্টা পরেও অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন,’এই হচ্ছে রেল নিরাপত্তার নমুনা। অভিযুক্তর লাইভ ভিডিও থাকা সত্ত্বেও দ্রুত কেন ব্যবস্থা নিচ্ছে না রেল’?

আরও পড়ুন:শহরের দুই নামি চিকিৎসক কুণাল-ফুয়াদকে নিয়ে বিতর্কে সরগরম নেটদুনিয়া

শুক্রবার রাতে কী ঘটেছিল?

আক্রান্ত তরুণী জানান, শুক্রবার ব্যক্তিগত কাজে শান্তিপুরের ফুলিয়ায় গিয়েছিলেন তিনি। বাড়ি ফেরার পথে ডাউন শিয়ালদহ লোকাল ধরে ফিরছিলেন। মহিলা কামরায় ওঠেন তিনি। ক্লান্ত থাকার ট্রেনের মধ্যেই ঘুমিয়ে পড়েন। তাঁর অভিযোগ, হঠাৎ একটি অস্বস্তিকর স্পর্শে ঘুম ভেঙে যায়। তিনি দেখেন কেউ তাঁর শরীরে হাত দিচ্ছে। তাকিয়ে দেখেন ফাঁকা মহিলা কামরায় একজন ব্যক্তি তাঁর গায়ে হাত দিচ্ছে। সেই মুহূর্তেই সাহস দেখিয়ে ফেসবুক লাইভ করতে শুরু করেন অরুণী। লাইভে দেখা যায়, ফাঁকা ট্রেন মধ্যে থাকা ওই ব্যক্তি তরুণীকে এসে লাইভ করতে বারণ করেছেন। তরুণী লাইভ চালিয়ে যেতে থাকলে অভিযুক্ত ওই যুবক তরুণীকে মারধর শুরু করেন।লাইভে তরুণীটি স্পষ্টভাবে অভিযুক্তর সুস্পষ্ট ছবি তুলে বলেন ,এই লোকটি আমার গায়ে হাত দিচ্ছে।  এই ঘটনায় রাতের লোকাল ট্রেনে মহিলা যাত্রীদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে।

আক্রান্ত তরুণী জানান, ট্রেনটি শিয়ালদহে পৌঁছতেই অভিযুক্ত ব্যক্তি নেমে যান। এরপর শিয়ালদহ জিআরপি-তে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। সেই অভিযোগের প্রতিলিপি দমদম জিআরপি-র কাছে আসে। তারা ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। যদিও এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...