Saturday, May 2, 2026

Cricket: ২৪ বছর পর কমনওয়েলথ গেমসে ফিরছে ক্রিকেট, প্রথম ম‍্যাচে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া

Date:

Share post:

২৪ বছর পর কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) ফিরছে ক্রিকেট। ১৯৯৮ সালে শেষবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে বসেছিল ক্রিকেটের আসর। এরপর ফের ২০২২ সালে বার্মিংহ‍্যাম কমনওয়েলথে বসবে বাইশ গজের আসর। মঙ্গলবার এমনটাই জানাল আইসিসি ( Icc) এবং কমনওয়েলথ গেমস ফেডারেশন (Commonwealth Games Federation)।

আর এই প্রতিযোগিতায় ক্রিকেটের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া (IND VS AUS)। ২০২০ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ভারত-অস্ট্রেলিয়ার মহিলা দল। তারাই এবার মুখোমুখি হচ্ছে ২৯ জুলাই। ব্রোঞ্জ এবং স্বর্ণ পদকের ম্যাচ অনুষ্ঠিত হবে ৭ অগাস্ট। মঙ্গলবার আইসিসি এবং কমনওয়েলথ গেমস ফেডারেশন যৌথ ভাবে এই ঘোষণা করে দিল।

কমনওয়েলথ গেমসে লিগ তথা নকআউট পর্যায়ে অনুষ্ঠিত হবে মহিলাদের ক্রিকেট টুর্নামেন্ট। অংশ নেবে মোট আটটি দেশ। এই দেশ গুলো হল- অস্ট্রেলিয়া, বার্বাডোজ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা,পাকিস্তান ও শ্রীলঙ্কা। ২০২২ বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস শুরু হবে ২৮ জুলাই, চলবে ৮ অগাস্ট পর্যন্ত।

আরও পড়ুন:ভারতীয় ক্রীড়া বাজেটে বাড়ল বরাদ্দ


Related articles

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ভোটগণনায় সমস্যা নেই, হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টে

বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনায় (Vote Counting) শুধু কেন্দ্রীয় সরকারই কর্মী কেন, কমিশনের সিদ্ধান্তের বিরোধিতায় সুপ্রিম কোর্টে (Supreme...

অমানবিক গেরুয়া রাজ্য! অ্যাম্বুল্যান্সে রক্ত লাগায় রোগীর স্ত্রীকে দিয়ে সাফ করালেন চালক

চরম হতাশাজনক সরকারি পরিষেবা! দুর্ঘটনাগ্রস্ত এক ব্যক্তিকে অ্যাম্বুল্যান্সে নিয়ে আসার সময়ে গাড়ির গায়ে লেগে গিয়েছে রক্ত। কিন্তু এবার...

পুনর্নির্বাচনের প্রথম দেড় ঘণ্টা পার, নির্বিঘ্নেই চলছে ভোটদান 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (WBLA 2026) দ্বিতীয় দফায় ইভিএম কারচুপির অভিযোগের জেরে শনিবার দক্ষিণ ২৪ পরগনার ১৫ টি বুথে...

বারাসতে স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ, কমিশনের ভূমিকায় প্রশ্ন

বারাসত গভর্নমেন্ট কলেজের স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ। শনিবার সকাল আটটা পাঁচ থেকে আটটা বাইশ মিনিট পর্যন্ত মনিটার...