Wednesday, May 6, 2026

Sunil Grover: হার্টে ব্লকেজ, হাসপাতালে ভর্তি অভিনেতা-কৌতুকশিল্পী সুনীল গ্রোভার!

Date:

Share post:

আরও এক বলিউড (Bollywood) শিল্পী হাসপাতালে ভর্তি হলেন। ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা (Actor), কৌতুকশিল্পী (Comedian) সুনীল গ্রোভার (Sunil Grover)। জানা গেছে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন তিনি। হাসপাতাল (Hospital) সূত্রে খবর তাঁর হার্টে ব্লকেজ( Heart Blockage) পাওয়া গেছে। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁর অস্ত্রোপচার (Operation)করা জরুরি বলেই পরিবারসূত্রে খবর। আর ঠিক সেই কারণেই অভিনেতাকে (Actor) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আরও পড়ুনঃ  school reopen : আবার  স্কুল খুলছে, খুশির হাওয়া দর্জিপাড়ায়

‘তাণ্ডব’- এর জনপ্রিয় অভিনেতা সুনীল একটি নতুন ওয়েব সিরিজের কাজ শুরু করেছিলেন। তাঁর হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়ার পরেও অসুস্থ শরীর নিয়ে তিনি পুণেতে নতুন ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন। কমেডিয়ান হিসেবে সুনীল ছোটপর্দার জনপ্রিয় মুখ। নিজের কাজের প্রতি বরাবরই দায়বদ্ধ থাকেন এই তারকা। গত ২৭ জানুয়ারি মুম্বইয়ের এক হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে তাঁর। হাসপাতাল সূত্রে খবর, আপাতত সুস্থ আছেন তিনি। দু এক দিনের মধ্যেই তিনি বাড়ি ফিরবেন।

 

Related articles

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...

পুলিশের ‘ঘর ওয়াপসি’: ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

রাজ্য পুলিশের অন্দরে প্রশাসনিক সংস্কারের বড়সড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের এ বার...

ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডাদমন: বার্তা বিদায়ী বিরোধী দলনেতার

২০২৬ বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে যাওয়ার পর থেকে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা শুরু হয়েছে তার সঙ্গে...