Sunday, May 17, 2026

অন্ধকারে ঢাকল ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তি, প্রতিবাদে তৃণমূল সাংসদরা

Date:

Share post:

আলো বন্ধ ইন্ডিয়া গেটের (India Gate)। ফলে দেখা যাচ্ছে না সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) হলোগ্রাম মূর্তি (Netaji Statue)। এর প্রতিবাদে সরব হলেন তৃণমূল সাংসদরা। বৃহস্পতিবার, সন্ধেয় ইন্ডিয়া গেটে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান সাংসদ সৌগত রায়, সুখেন্দুশেখর রায়, জহর সরকার, মৌসম নুররা। প্ল্যাকার্ডে লেখা ‘কেন নেতাজির মূর্তি অন্ধকারে রাখা হল?’, ‘আলো দিন’, ‘দূর করুন অন্ধকার’। সৌগত রায় অভিযোগ করেন, যেমন মূর্তির আলো নিভে গিয়েছে, সেইভাবে নেতাজির প্রতি বিজেপি সরকারের শ্রদ্ধাও চলে গিয়েছে।

আরও পড়ুন: লোকসভায় বিতর্কিত মন্তব্য, রাহুলের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাব বিজেপি সাংসদ নিশিকান্তের

তৃণমূল সাংসদদের অভিযোগ, নেতাজির হলোগ্রাম মূর্তি (Netaji Statue) সাড়ম্বরে উদ্বোধনের পরে তা অন্ধকারে রাখা হচ্ছে। এর চেয়ে অপমানজনক কিছু হতে পারে না। তাঁদের বিক্ষোভে চাঞ্চল্য ছড়ায় ইন্ডিয়া গেট চত্বরে।

এ বছর প্রজাতন্ত্র দিবসে দিল্লির কুচকাওয়াজে বাংলার নেতাজি নিয়ে ট্যাবলো বাতিল হয়। এর প্রতিবাদে ঝড়় ওঠে সব মহলে। সেই প্রতিবাদ ধামাচাপা দিতে সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ইন্ডিয়া গেটে নেতাজির গ্রানাইটের পূর্ণাবয়ব মূর্তি বসানোর কথা ঘোষণা করে কেন্দ্র। যতদিন না আসল মূর্তিটি তৈরি হচ্ছে ততদিন সেখানে একটি হলোগ্রাম মূর্তি করা হয়েছে। মূর্তির উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন, সন্ধেয় সেই মূর্তি অন্ধকারে ঢেকে যাওয়ায় প্রতিবাদে সামিল হন তৃণমূল সাংসদরা। বিষয়টি নিয়ে শুক্রবার লোকসভায় সরব হতে পারে তৃণমূল।

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...