Sunday, March 15, 2026

Sourav Ganguly: সৌরভের কথা মেনে রঞ্জি খেলার প্রস্তুতিতে রাহানে-পুজারা জুটি

Date:

Share post:

বিসিসিআই প্রেসিডেন্ট ( BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) কথা মানলেন অজিঙ্কে রাহানে (Ajinkya Rahane) , চেতেশ্বর পুজারা (Cheteshwar Pujara)। আসন্ন রঞ্জি ট্রফির ( Ranji Trophy) জন‍্য প্রস্তুতি শুরু করে দিলেন তারা।  যার যার দলের হয়ে ইতিমধ্যেই অনুশীলনে নেমে পড়েছেন রাহানে-পুজারা। বৃহস্পতিবারই এক সাক্ষাৎকারে রাহানে এবং চেতেশ্বর পুজারাকে রঞ্জি খেলার উপদেশ দেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মুম্বইয়ের হয়ে অনুশীলনে নেমে পড়েছেন রাহানে, ওপর দিকে সৌরাষ্ট্রের হয়ে অনুশীলন শুরু করে দিয়েছেন পুজারা।

এদিন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে মুম্বই দলের কোচ অমল মজুমদার বলেন,” রাহানে নির্বাচকদের ভরসা যোগাতে চাইছে। বেশ কয়েক বার দেখা হয়েছে ওর সঙ্গে। মুম্বইয়ের অনুশীলনে আসছে রাহানে। বেশ ভালই খেলছে ও। আত্মবিশ্বাস ফিরে পেতে একটা বড় শতরান প্রয়োজন। খুব বেশি দূরের কথা ভাবতে রাজি নয় ও। সামনে রঞ্জি রয়েছে। আমার মনে হয় ও আত্মবিশ্বাস ফিরে পাবে।”

ওপর দিকে সৌরাষ্ট্রের কোচ বলেন, “পুজারা অন্য ব্যাটারদের মতো নয়। নেটে ব্যাট করতে নামার আগে ওর নির্দিষ্ট পরিকল্পনা থাকে। যে ভাবে ও অনুশীলন করে তার মধ্যে একটা ভাবনা থাকে। শ্রীলঙ্কা সিরিজের জন্য রিভার্স সুইং খেলার অনুশীলন করছে।”

দক্ষিণ আফ্রিকা সফরে  ব্যর্থ হন রাহানে-পুজারা জুটি। কঠিন পরিস্থিতিতে দলকে ভরসা দিতে পারেননি এই দুই অভিজ্ঞ ব্যাটার। সামনেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ। তার আগে রঞ্জি খেলে ছন্দ ফিরে পেতে মরিয়া রাহানে-পুজারা জুটি।

আরও পড়ুন:Atk Mohunbagan: মুম্বইয়ের বিরুদ্ধে ড্র করলেও, দলের খেলায় খুশি বাগান কোচ

spot_img

Related articles

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...